শিরোনামঃ
বসুন্ধরাবাসীর কল্যাণে নতুন অফিস, যুক্ত হচ্ছে আরও সেবা সুশীল সমাজের হঠাৎ সরব হওয়া নিয়ে যত প্রশ্ন ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ কৃষি সম্প্রসারণে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট  সাভারের কামালপুরে পরিবেশবিরোধী রিসোর্ট পরিকল্পনা: সরকারি অভিযানের মুখে পড়ার চূড়ান্ত ঝুঁকিতে বিনিয়োগ বেলার মামলায় কক্সবাজারের সড়ক নির্মাণ বন্ধ, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা স্বপ্নকেও হার মানানো বসুন্ধরা সুপার গলফ প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

লালকেল্লা বিস্ফোরণ: বাংলাদেশকে জড়ানোর প্রচেষ্টা কি কূটনৈতিক ভারসাম্য নষ্টের ইঙ্গিত?

#
news image

ভারতের ঐতিহাসিক লালকেল্লা এলাকায় ভয়াবহ গাড়ি বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হওয়ার ঘটনায় ভারতীয় কিছু গণমাধ্যম বাংলাদেশের নাম টেনে সংবাদ প্রকাশ করায় নতুন করে প্রশ্ন উঠেছে দ্বিপাক্ষিক আস্থা ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে।

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন দৃঢ়ভাবে বলেছেন- “এই হামলার সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। আমরা ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি মেনে চলি এবং কারও ওপর নির্ভর করি না।”

বিশ্লেষকদের মতে, এই বক্তব্য শুধু একটি ঘটনার প্রতিক্রিয়া নয়, বরং বাংলাদেশের দীর্ঘমেয়াদি পররাষ্ট্রনীতির প্রতিফলন- যেখানে ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’ নীতিকে কেন্দ্র করে চীন, ভারত ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা চলছে।

তারা আরও মনে করেন, এ ধরনের ‘অভিযোগমূলক সংবাদ’ দুই দেশের কূটনৈতিক আস্থা ক্ষুণ্ন করতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তা নেটওয়ার্কে অযথা সন্দেহের পরিবেশ তৈরি করে।
ফলে ভারতীয় গণমাধ্যমের দায়িত্বশীল আচরণ ও তথ্য যাচাইয়ের প্রয়োজনীয়তা এখন আরও বেশি বেড়েছে।

পররাষ্ট্র বিশেষজ্ঞদের ভাষায়, বাংলাদেশকে দোষারোপ নয়, সহযোগিতাই হতে পারে দক্ষিণ এশিয়ার সন্ত্রাসবিরোধী স্থিতিশীলতার একমাত্র পথ।

রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষণ প্রতিবেদন

১২-১১-২০২৫ রাত ১২:৩৫