শিরোনামঃ
বসুন্ধরাবাসীর কল্যাণে নতুন অফিস, যুক্ত হচ্ছে আরও সেবা সুশীল সমাজের হঠাৎ সরব হওয়া নিয়ে যত প্রশ্ন ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ কৃষি সম্প্রসারণে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট  সাভারের কামালপুরে পরিবেশবিরোধী রিসোর্ট পরিকল্পনা: সরকারি অভিযানের মুখে পড়ার চূড়ান্ত ঝুঁকিতে বিনিয়োগ বেলার মামলায় কক্সবাজারের সড়ক নির্মাণ বন্ধ, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা স্বপ্নকেও হার মানানো বসুন্ধরা সুপার গলফ প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

৭ ব্যাংক হিসাব ঘিরে ৫৪ কোটি টাকার লেনদেন: সাঈদ খোকন-শাহানা হানিফের বিরুদ্ধে মানিলন্ডারিং অভিযোগ

#
news image

৭টি ব্যাংক হিসাবে ৫৪ কোটি টাকার বেশি লেনদেনের অভিযোগে সাবেক মেয়র সাঈদ খোকন, তাঁর বোন শাহানা হানিফ এবং ব্যবস্থাপক রাজু আহমেদের বিরুদ্ধে মামলা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের সূত্র জানায়, মামলাটি শিগগিরই দায়ের করা হবে কমিশনের ঢাকা-১ কার্যালয়ে।
এর দায়িত্বে থাকবেন উপপরিচালক মোস্তাফিজুর রহমান।

তদন্তে দেখা গেছে, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের পরিচালক শাহানা হানিফ, আর তাঁর ভাই সাঈদ খোকন ‘সাঈদ খোকন প্রোপার্টিজ’-এর ব্যবস্থাপনা পরিচালক।
তারা ব্যবস্থাপক রাজু আহমেদের সহযোগিতায় ব্যাংক হিসাবগুলো ব্যবহার করে অবৈধ অর্থের লেনদেন ও লেয়ারিংয়ের মাধ্যমে মানিলন্ডারিং করেছেন।

দুদকের ভাষ্যমতে, শাহানা হানিফের ঘোষিত আয়ের উৎস ছিল কেবল ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার ও বাড়ি ভাড়া, তবুও তাঁর বিভিন্ন ব্যাংক হিসাবে বিপুল অঙ্কের টাকা লেনদেন হয়েছে।
তদন্তে দেখা যায়, এই টাকার উৎসের কোনো বৈধ প্রমাণ তারা দিতে পারেননি।

দুদক বলছে, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে, প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যাংকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে হিসাব খোলেন এবং অবৈধ অর্থ স্থানান্তর করেন।

এ ঘটনায় দুদক আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা করা হবে বলে জানা গেছে।।

নিজস্ব প্রতিনিধি

১৪-১১-২০২৫ রাত ১২:১৩