শিরোনামঃ
ব্যবসায়ীদের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে থমকে যাবে নতুন বিনিয়োগ ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব কিশোর অপরাধের নতুন ঠিকানা সোশ্যাল মিডিয়া: রাশ টানবে কে? বাংলাদেশে বিশ্বকাপের অফিশিয়াল হোম ‘টি স্পোর্টস বিশ্ববাজারে টিকে থাকার চ্যালেঞ্জ: এআই প্রযুক্তির চাপ ও ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের আভাস এ কে আজাদের ইউনূসের কালো আইনে অর্থনীতির সর্বনাশ তরুণদের খেলাধুলায় ফেরাতে গাংনীতে বসুন্ধরা শুভসংঘের তিন মাসব্যাপী ফুটবল বিতরণ কর্মসূচি অধ্যাপক রীনাত ফওজিয়া ঢাবি সিনেট সদস্য নির্বাচিত বসুন্ধরা স্পোর্টস সিটির বাস্কেটবল কোর্ট পরিদর্শনে ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা

জুলাই সনদ থেকে গণভোট- ইউনূস সরকারের ‘নতুন গণতন্ত্রের রূপরেখা’?

#
news image

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক ভাষণকে অনেকেই দেখছেন বাংলাদেশের রাজনীতিতে নতুন গণতান্ত্রিক কাঠামো নির্মাণের রূপরেখা হিসেবে।

ভাষণে তিনি শুধু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেননি, বরং ঘোষণা করেছেন- নির্বাচনের দিনই গণভোট, যার মাধ্যমে জনগণ নির্ধারণ করবে সংবিধান সংস্কারের পথ।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক যুগান্তকারী প্রয়াস। কারণ প্রথমবার জনগণ সরাসরি সংবিধান সংশোধনের নীতিমালা নিয়ে ভোট দেবে।

“গণভোট ও নির্বাচন একই দিনে আয়োজন রাজনৈতিক অংশগ্রহণ বাড়াবে, তবে প্রশাসনিকভাবে এটি বিশাল চ্যালেঞ্জ,”- বলেন এক রাজনৈতিক বিশ্লেষক।

ভাষণে ইউনূস উল্লেখ করেছেন, দুই কক্ষবিশিষ্ট সংসদ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ এবং রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি- এই প্রস্তাবগুলোতে ঐকমত্য এসেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে।

তবে কিছু রাজনৈতিক মহল প্রশ্ন তুলছে, সংবিধান সংস্কারের মতো সংবেদনশীল বিষয় নিয়ে একই দিনে ভোট আয়োজন সাংবিধানিক ঝুঁকি ও রাজনৈতিক বিভাজন বাড়াতে পারে কি না।

অর্থনৈতিক অংশে ইউনূসের আশাবাদী মন্তব্য- “অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, বৈদেশিক বিনিয়োগ বেড়েছে”- সরকারকে কিছুটা স্বস্তি দিলেও বাস্তবতা যাচাই এখনো বাকি।

ভাষণের শেষাংশে তিনি যে “নতুন বাংলাদেশ”-এর স্বপ্নের কথা বলেন, সেটি কেবল গণভোটের সফলতা ও রাজনৈতিক ঐক্যের ওপরই নির্ভরশীল বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

তানভীর সানি

১৪-১১-২০২৫ রাত ১২:১০