শিরোনামঃ
বসুন্ধরাবাসীর কল্যাণে নতুন অফিস, যুক্ত হচ্ছে আরও সেবা সুশীল সমাজের হঠাৎ সরব হওয়া নিয়ে যত প্রশ্ন ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ কৃষি সম্প্রসারণে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট  সাভারের কামালপুরে পরিবেশবিরোধী রিসোর্ট পরিকল্পনা: সরকারি অভিযানের মুখে পড়ার চূড়ান্ত ঝুঁকিতে বিনিয়োগ বেলার মামলায় কক্সবাজারের সড়ক নির্মাণ বন্ধ, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা স্বপ্নকেও হার মানানো বসুন্ধরা সুপার গলফ প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

৯ হাজার ভারতীয় শিক্ষার্থী আতঙ্কে, প্রয়োজনে দেশে ফেরানোর আহ্বান জেকেএসএর

#
news image

বাংলাদেশে অধ্যয়নরত প্রায় ৯ হাজার ভারতীয় মেডিকেল শিক্ষার্থী বর্তমানে চরম আতঙ্ক ও মানসিক চাপে রয়েছেন বলে দাবি করেছে জম্মু ও কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (জেকেএসএ)। সংগঠনটি বলছে, পরিস্থিতির আরও অবনতি হলে শিক্ষার্থীদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার প্রস্তুতিও নেওয়া উচিত।

জেকেএসএর জাতীয় আহ্বায়ক নাসির খুয়েহামি বলেন, শিক্ষার্থী ও তাদের পরিবারের কাছ থেকে নিয়মিত উদ্বেগজনক ফোনকল ও বার্তা পাচ্ছে সংগঠনটি। ঢাকায় অধ্যয়নরত কিছু শিক্ষার্থীকে নিজেদের নিরাপত্তার জন্য পরিচয় গোপন রাখার পরামর্শ দেওয়া হয়েছে, যা পরিস্থিতির ভয়াবহতা নির্দেশ করে।

তিনি জানান, সাম্প্রতিক সময়ে এক ছাত্রনেতার মৃত্যু ও লিঞ্চিংয়ের ঘটনায় শিক্ষার্থী ও তাদের পরিবারের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। অনেক শিক্ষার্থী হোস্টেল ও বাসস্থানে কার্যত অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছেন। চলাচলে বিধিনিষেধ ও সহিংসতার আশঙ্কা তাদের মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, সময়োচিত কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগ নেওয়া হলে সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হবে এবং ভারতে থাকা উদ্বিগ্ন অভিভাবকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরবে।

আন্তর্জাতিক ডেস্ক

২৩-১২-২০২৫ রাত ১১:৫৮