শিরোনামঃ
বসুন্ধরাবাসীর কল্যাণে নতুন অফিস, যুক্ত হচ্ছে আরও সেবা সুশীল সমাজের হঠাৎ সরব হওয়া নিয়ে যত প্রশ্ন ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ কৃষি সম্প্রসারণে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট  সাভারের কামালপুরে পরিবেশবিরোধী রিসোর্ট পরিকল্পনা: সরকারি অভিযানের মুখে পড়ার চূড়ান্ত ঝুঁকিতে বিনিয়োগ বেলার মামলায় কক্সবাজারের সড়ক নির্মাণ বন্ধ, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা স্বপ্নকেও হার মানানো বসুন্ধরা সুপার গলফ প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী হামলা, ১০ সাংবাদিক আহত

#
news image

নরসিংদীর পাঁচদোনায় চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের হামলায় ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের পাঁচদোনা এলাকায় ড্রিম হলিডে পার্কের সামনে এ ঘটনা ঘটে। আহতরা ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অপরাধবিষয়ক সাংবাদিক।

আহত সাংবাদিকরা হলেন-  বাংলাভিশনের ফয়েজ আহমেদ, গাজী টেলিভিশনের মহসিন কবির, খবর সংযোগের শাহেদ আহমেদ, সাংবাদিক শাখাওয়াত কাউসার, ক্র্যাবের স্টাফ লাল মিয়াসহ মোট ১০ জন।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর সদস্যরা সোমবার ঢাকা থেকে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে ফ্যামিলি ডে উদ্‌যাপন করতে যান। অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার সময় পার্কের সামনে ঢাকা–সিলেট মহাসড়কের পাশে রাখা গাড়িতে ওঠার সময় স্থানীয় একদল সন্ত্রাসী তাদের কাছে চাঁদা দাবি করে।

সাংবাদিকরা এতে প্রতিবাদ করলে সন্ত্রাসীরা তাদের ও তাদের পরিবারের সদস্যদের ওপর চড়াও হয়। একপর্যায়ে হামলা চালানো হলে ১০ জন সাংবাদিক আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় ক্র্যাবের সাধারণ সম্পাদক ও বাংলা টিভির হেড অব নিউজ এম এম বাদশা বলেন,ফ্যামিলি ডে শেষে ফেরার পথে আমাদের গাড়ি আটকে একদল সন্ত্রাসী চাঁদা দাবি করে। আমরা প্রতিবাদ করায় তারা হামলা চালায়। এতে নারী ও শিশুসহ পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়ে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মো. আলাল সরকার ও রনি মিয়া নামে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

ডেস্ক রিপোর্ট

২৬-১-২০২৬ রাত ১১:৫