শিরোনামঃ
বেসরকারি জ্বালানি আমদানিতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর্ণ আস্থা: অয়েল অ্যান্ড ওয়ার্কার্স ফেডারেশন বেসরকারি জ্বালানি আমদানিতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর্ণ আস্থা: অয়েল অ্যান্ড ওয়ার্কার্স ফেডারেশন জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাত: সম্ভাবনার সঙ্গে বড় ঝুঁকিও ৮০ বছরে ভারতের রূপান্তর: বাংলাদেশের জন্য এর তাৎপর্য ওয়ারী থানা ছাত্রদলের সভাপতি আমজাদ হোসেন মামুন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ভূঁইয়া সাদা মনের আদর্শবান শিক্ষক যখন জাতির অভিভাবক ‘ফ্যাসিস্ট’ বললেই কি কেউ ফ্যাসিস্ট হয়ে যায়? নিঝুম দ্বীপের বালিতে ২৫ শতাংশ মূল্যবান ভারী খনিজের সন্ধান লোকসান কাটাতে ১৮ হাজার ৬৯৯ কোটি টাকা ভর্তুকি চায় বিপিসি বেসরকারি বিনিয়োগেই বদলাতে পারে জ্বালানি খাত

গণহত্যার দায়ে নেতানিয়াহুসহ ৩৭ ইসরায়েলি নেতার নামে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা

#
news image

গাজায় রক্ত ঝরার দায় এবার আইনের কাঠগড়ায়— ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ৩৭ জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক।

শুক্রবার ইস্তাম্বুলের শীর্ষ সরকারি কৌঁসুলির দপ্তর থেকে এই পরোয়ানা জারি করা হয় বলে জানিয়েছে বার্তাসংস্থা সিএনএন।

নেতানিয়াহুর পাশাপাশি তুরস্কের তালিকায় রয়েছেন— প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ, নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গিভর এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইয়া’আল জামির।

পরোয়ানায় অভিযোগ আনা হয়েছে— গাজায় গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ত্রাণবাহী ফ্লোটিলা বহর আটকে দেওয়ার ঘটনা নিয়ে।

তবে পরোয়ানা জারির কিছুক্ষণের মধ্যেই তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ইসরায়েল।

পররাষ্ট্রমন্ত্রী গিদন সা’র এক বিবৃতিতে বলেন, “এরদোয়ান রাজনৈতিক নাটক সাজাচ্ছেন। তুরস্কের বিচারব্যবস্থাকে তিনি সাংবাদিক, বিচারক ও মেয়রদের দমন করার অস্ত্র বানিয়েছেন।”

অন্যদিকে, হামাস এই পদক্ষেপকে অভিনন্দন জানিয়েছে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, “গাজা ইস্যুতে তুরস্কের জনগণ ও নেতৃত্বের নৈতিক অবস্থান আবারও প্রমাণিত হলো।”

সূত্র: সিএনএন

আন্তর্জাতিক ডেস্ক

৮-১১-২০২৫ দুপুর ৪:৪০