শিরোনামঃ
বসুন্ধরাবাসীর কল্যাণে নতুন অফিস, যুক্ত হচ্ছে আরও সেবা সুশীল সমাজের হঠাৎ সরব হওয়া নিয়ে যত প্রশ্ন ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ কৃষি সম্প্রসারণে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট  সাভারের কামালপুরে পরিবেশবিরোধী রিসোর্ট পরিকল্পনা: সরকারি অভিযানের মুখে পড়ার চূড়ান্ত ঝুঁকিতে বিনিয়োগ বেলার মামলায় কক্সবাজারের সড়ক নির্মাণ বন্ধ, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা স্বপ্নকেও হার মানানো বসুন্ধরা সুপার গলফ প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

আমার সোনার বাংলা’ গাওয়া কি রাষ্ট্রদ্রোহ? শান্তিনিকেতনের প্রতিবাদে আসাম মুখ্যমন্ত্রীকে প্রশ্নবিদ্ধ করছে অনেকেই

#
news image

আসামে কংগ্রেস নেতা বিধুভূষণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার নির্দেশে ক্ষোভ ছড়িয়েছে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে। রবীন্দ্রনাথ ঠাকুরের আশ্রমের সিনিয়র আশ্রমিকেরা প্রশ্ন তুলেছেন, “তাহলে কি আমরাও রাষ্ট্রদ্রোহী?”

রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুরও তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “রবীন্দ্রনাথের গান সবার জন্য। আমরা প্রতিদিন গাই। এটা যদি রাষ্ট্রদ্রোহ হয়, তাহলে আমরাও রাষ্ট্রদ্রোহী।”

বিশ্বভারতীর সাবেক ভাইস চ্যান্সেলর সুব্রত সেন মজুমদার বলেন, “‘আমার সোনার বাংলা’ বাংলাদেশের জাতীয় সংগীত, কিন্তু গানটি তো ভারতীয় রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি। তাই এ গানের ওপর কোনো নিষেধাজ্ঞা মানে ছোট মনের পরিচয়।”

রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, বিজেপি সরকারের এই পদক্ষেপ বাঙালি সংস্কৃতির প্রতি তাদের বিদ্বেষকেই আবারও প্রকাশ করেছে। কেউ কেউ একে “অতিসংবেদনশীল রাজনীতি” বলে মন্তব্য করছেন।

আন্তর্জাতিক ডেস্ক

২-১১-২০২৫ রাত ১১:৩৫