শিরোনামঃ
বসুন্ধরাবাসীর কল্যাণে নতুন অফিস, যুক্ত হচ্ছে আরও সেবা সুশীল সমাজের হঠাৎ সরব হওয়া নিয়ে যত প্রশ্ন ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ কৃষি সম্প্রসারণে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট  সাভারের কামালপুরে পরিবেশবিরোধী রিসোর্ট পরিকল্পনা: সরকারি অভিযানের মুখে পড়ার চূড়ান্ত ঝুঁকিতে বিনিয়োগ বেলার মামলায় কক্সবাজারের সড়ক নির্মাণ বন্ধ, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা স্বপ্নকেও হার মানানো বসুন্ধরা সুপার গলফ প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে উদ্বেগ, সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান মার্কিন কংগ্রেসম্যানদের

#
news image

বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পাঁচ কংগ্রেসম্যান। তারা অন্তর্বর্তী সরকারের কাছে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

ড. মুহাম্মদ ইউনূসকে পাঠানো চিঠিতে কংগ্রেস সদস্যরা বলেন, সংগঠনের স্বাধীনতা এবং সম্মিলিত দায়ের পরিবর্তে ব্যক্তিগত ফৌজদারি দায়বদ্ধতার নীতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মৌলিক মানবাধিকার। তাদের মতে, কোনো রাজনৈতিক দলের সব কার্যক্রম একযোগে নিষিদ্ধ করা এই নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

চিঠিতে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত রাখা বা ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনরায় চালু করলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্য ব্যাহত হতে পারে।

তবে চিঠিতে আওয়ামী লীগের শাসনামলে অনুষ্ঠিত ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলেও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি গত বছরের জুলাইয়ে আওয়ামী লীগ সরকারের সময় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হওয়ার কথাও তুলে ধরা হয়।

কংগ্রেসম্যানদের মতে, এসব অপরাধ ব্যক্তিগত দায় হিসেবে বিবেচনা করে আইনের যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বিচার হওয়া উচিত। গণতন্ত্রের স্বার্থে দল হিসেবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার বিষয়টি পুনর্বিবেচনা করা প্রয়োজন।

নিজস্ব প্রতিবেদক

২৪-১২-২০২৫ রাত ১১:৩১