শিরোনামঃ
কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার 'বাংলাদেশ চ্যাম্পিয়নস' ইফতার প্রস্তুতিতে নতুন আমেজ যোগ করছে আধুনিক কিচেন আপ্লায়েন্সেস শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করছে দেশবন্ধু গ্রুপ মাতৃভাষার মর্যাদায় একুশের সন্ধ্যা: ঢাবি থিয়েটার বিভাগের উদ্যোগ ভালোবাসা দিবসে পার্থ প্রতীম রায়ের নতুন গান ‘ভালোবাসি বলতে চাই’ চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী হামলা, ১০ সাংবাদিক আহত জামায়াত নেতার ছেলেকে রিভলবার ঠেকিয়ে বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সবার জন্য ন্যায়বিচার ও কর্মসংস্থানের বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির নির্বাচন নিরপেক্ষ না হলে প্রশ্ন উঠবে: ইসলামী আন্দোলনের আমির

‘হাদির রক্ত বৃথা যেতে দেব না’—জানাজায় ইনসাফের লড়াইয়ের ঘোষণা ইনকিলাব মঞ্চের

#
news image

শরিফ ওসমান হাদির জানাজায় আবেগঘন বক্তব্য দিয়ে হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ‘ইনসাফের লড়াই’ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।

শনিবার রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘আমরা এখানে শুধু কান্না করতে আসিনি। আমার ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্যই আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি।’

তিনি বলেন, শরিফ ওসমান হাদি বারবার বলেছেন—বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ কায়েমের জন্য জীবন দিতে হলে তিনি প্রস্তুত। ‘আজ তার রক্তের মধ্য দিয়েই বাংলাদেশে ইনসাফ কায়েম হবে,’ বলেন তিনি।

হাদির পরিবারের পক্ষ থেকে বক্তব্য দিয়ে আব্দুল্লাহ আল জাবের জানান, রাষ্ট্র যদি এই হত্যার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে প্রয়োজনে পরিবার আরও আত্মত্যাগ করতে প্রস্তুত। তবে কোনো অবস্থাতেই এই হত্যাকাণ্ডের বিচার থেকে পিছপা হওয়া হবে না।

তিনি একই সঙ্গে সমর্থকদের উদ্দেশে সহিংসতায় জড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান। বলেন, ইনকিলাব মঞ্চ ব্যতীত অন্য কারও উসকানিতে সহিংস পথে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ‘কখন, কী কর্মসূচি নেওয়া হবে—তা ইনকিলাব মঞ্চই জানাবে,’ বলেন তিনি।

ইনকিলাব মঞ্চের এই নেতা বলেন, ‘হয় বাংলাদেশে ইনসাফ কায়েম হবে, নয়তো আমরা সবাই বাংলাদেশের জন্য রক্ত দিতে প্রস্তুত।’

ডেস্ক রিপোর্ট

২০-১২-২০২৫ রাত ১১:৪৫