শিরোনামঃ
সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ কৃষি সম্প্রসারণে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট  সাভারের কামালপুরে পরিবেশবিরোধী রিসোর্ট পরিকল্পনা: সরকারি অভিযানের মুখে পড়ার চূড়ান্ত ঝুঁকিতে বিনিয়োগ বেলার মামলায় কক্সবাজারের সড়ক নির্মাণ বন্ধ, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা স্বপ্নকেও হার মানানো বসুন্ধরা সুপার গলফ প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন বিএনপির সঙ্গে বেঈমানি করা নেতাদের দলে ঠাঁই হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

সহিংসতা নয়, নিয়মতান্ত্রিক আন্দোলনের আহ্বান জামায়াত আমিরের

#
news image

ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংস ঘটনার নিন্দা জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সহিংসতা কিংবা অন্তর্ঘাতের মাধ্যমে কোনো আন্দোলন কলুষিত করা যাবে না।

শুক্রবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, হাদির হত্যাকারীদের বিচারের দাবি আদায় করতে হবে ঐক্যবদ্ধভাবে, ধৈর্য ও অবিচলতার সঙ্গে নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে। কোনো ষড়যন্ত্রকারী যেন স্যাবোটাজের মাধ্যমে এ আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

বিদেশি হাইকমিশনের কার্যালয় ও কালচারাল সেন্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য উল্লেখ করে তিনি বলেন, এসব কর্মকাণ্ড দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় একজন হিন্দুকে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, বিচার নিজ হাতে তুলে নেওয়া ইসলামের শিক্ষা নয়। বাংলাদেশের মূলধারার ইসলামপন্থি দল ও সংগঠনগুলো নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার পক্ষে নয়।

তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য একটি পক্ষ স্যাবোটাজে জড়িত থাকতে পারে। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এবং অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতিও দাবি জানান তিনি।

পৃথক আরেক বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, হাদির শাহাদাতে সৃষ্ট ক্ষোভকে পুঁজি করে কেউ যদি নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নিজস্ব প্রতিবেদক

১৯-১২-২০২৫ রাত ১০:৩৭