শিরোনামঃ
সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ কৃষি সম্প্রসারণে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট  সাভারের কামালপুরে পরিবেশবিরোধী রিসোর্ট পরিকল্পনা: সরকারি অভিযানের মুখে পড়ার চূড়ান্ত ঝুঁকিতে বিনিয়োগ বেলার মামলায় কক্সবাজারের সড়ক নির্মাণ বন্ধ, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা স্বপ্নকেও হার মানানো বসুন্ধরা সুপার গলফ প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন বিএনপির সঙ্গে বেঈমানি করা নেতাদের দলে ঠাঁই হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

শহীদ বুদ্ধিজীবী দিবস: গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার আহ্বান তারেক রহমানের

#
news image

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শহীদ বুদ্ধিজীবীদের হত্যা ছিল দেশকে মেধাশূন্য করার গভীর ষড়যন্ত্র। শনিবার দেওয়া বাণীতে তিনি ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর নিহত শিক্ষক, চিকিৎসক, লেখক, সাংবাদিক ও শিল্পীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

তারেক রহমান বলেন, শহীদ বুদ্ধিজীবীরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অন্যায়ের প্রতিবাদ করেছিলেন এবং স্বাধীনতার পক্ষে কলম ধরেছিলেন। তাদের জীবন ও কর্ম আজও জাতিকে অনুপ্রাণিত করে। কিন্তু স্বাধীনতার অর্ধশতাব্দি পেরিয়ে গেলেও তাদের স্বপ্ন পূর্ণ বাস্তবায়িত হয়নি বলে তিনি আক্ষেপ প্রকাশ করেন।

তিনি বলেন, গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হয়েছে এবং একদলীয় দুঃশাসনের মাধ্যমে রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ রুদ্ধ করা হয়েছে। মতপ্রকাশের স্বাধীনতা এখনো সংকটে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের পর আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ এবং বহু মত ও পথের রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা গেলে শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ বাস্তবায়ন সম্ভব হবে।

শোকাবহ এই দিনে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, শহীদ বুদ্ধিজীবীদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি শহীদ বুদ্ধিজীবীদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

নিজস্ব প্রতিবেদক

১৩-১২-২০২৫ রাত ১১:৫৩