শিরোনামঃ
বসুন্ধরা গ্রুপের উদ্যোগে ঘরে বসে আয়ের সুযোগ পেলেন ২০ নারী আইসিসিবিতে সুপার সেল কার বাজার, ক্রেতা-বিক্রেতার সাড়ায় সময় বাড়ল বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব বসুন্ধরাবাসীর কল্যাণে নতুন অফিস, যুক্ত হচ্ছে আরও সেবা সুশীল সমাজের হঠাৎ সরব হওয়া নিয়ে যত প্রশ্ন ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ কৃষি সম্প্রসারণে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট  সাভারের কামালপুরে পরিবেশবিরোধী রিসোর্ট পরিকল্পনা: সরকারি অভিযানের মুখে পড়ার চূড়ান্ত ঝুঁকিতে বিনিয়োগ বেলার মামলায় কক্সবাজারের সড়ক নির্মাণ বন্ধ, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী

মুড়িকাটা পেঁয়াজ বাজারে ফিরলেই আরও দাম কমবে: ব্যবসায়ীদের পূর্বাভাস

#
news image

পেঁয়াজের বাজারে কয়েক সপ্তাহ ধরে চলা অস্থিরতা খানিকটা থিতু হয়েছে সরকারের সীমিত আকারে আমদানি অনুমতির ঘোষণা পরে।

চট্টগ্রামের খাতুনগঞ্জে পাইকারিতে কেজিপ্রতি পেঁয়াজের দাম ১১০–১২০ টাকা থেকে নেমে এসেছে ৮০–৯০ টাকায়। খুচরায়ও ১৪০–১৫০ টাকা থেকে দাম নেমে হয়েছে ১০০–১২০ টাকা।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে সরবরাহ বাড়ছে এবং খুব শিগগিরই মুড়িকাটা পেঁয়াজ আসতে শুরু করবে। এ ধরনের দেশি পেঁয়াজ আসলেই বাজার আরও স্থিতিশীল হবে এবং দাম আরও কমবে।

গত এক মাসে কয়েক দফায় দাম বেড়ে ১৫০ টাকার ঘর ছুঁয়েছিল পেঁয়াজ। কৃষকের স্বার্থ রক্ষায় আমদানিতে বিরতি দিলে বাজার উত্তপ্ত হয়। পরে আমদানি অনুমতি দেওয়ায় আবার দ্রুত কমতে শুরু করে।

মোকাম ব্যবসায়ীরা বিশ্বাস করেন, সপ্তাহ দুয়েকের মধ্যে বাজার পুরোপুরি ভারসাম্যে ফিরে আসবে—যদি আমদানির গতিধারা অব্যাহত থাকে এবং অভ্যন্তরীণ সরবরাহ ভালো থাকে।

বিশেষ প্রতিনিধি

৮-১২-২০২৫ রাত ১২:৯