শিরোনামঃ
পোশাক শ্রমিকদের বেতন বাড়ানো কেন জরুরি আইসিসিবি হেরিটেজে সুরে-স্বাদে রাজকীয় সন্ধ্যা একতা লজে’ পিকনিক ও মিলনমেলা, আনন্দে মাতলেন বাসিন্দারা জমজমাট ফাইনালে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর   রিফাইনারি নির্মাণে অনুমোদন নেই, যন্ত্রপাতি আমদানির তথ্যও দেয়নি বিপিসিকে ২০ দেশের অংশগ্রহণে আইসিসিবিতে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের পরিকল্পনা তুলে ধরলেন জুবাইদা দাম কমেনি, কমেছে ফ্ল্যাট কেনার সক্ষমতা ১১ চালান সরবরাহে অপারগতা, জ্বালানি আমদানিতে নতুন হিসাব জলবায়ু ও টেকসই উন্নয়ন নিয়ে তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদার মতবিনিময়

দীর্ঘদিনের রোগব্যাধি, বিদেশ ও দেশে চিকিৎসার ধারাবাহিকতা

#
news image

প্রায় ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ একাধিক রোগে ভুগছেন। চিকিৎসা ঝুঁকির কথা বিবেচনায় লন্ডন ক্লিনিকের চিকিৎসকেরা তাঁর লিভার প্রতিস্থাপন না করার সিদ্ধান্ত নেন।

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান এবং সেখানে টানা ১৭ দিন ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি ছিলেন। এরপর ছেলে তারেক রহমানের বাসায় থেকেও বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে চিকিৎসা নেন। ঢাকায় ফেরার পর তাঁর চিকিৎসা পরিচালনা করছে এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড।

সবশেষ গত ১২ সেপ্টেম্বরও তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন। স্বাস্থ্যের নানামুখী জটিলতা হওয়ায় নিয়মিত ফলোআপের অংশ হিসেবেই তাঁর হাসপাতাল যাতায়াত বেড়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

রাজনৈতিক অঙ্গনে তাঁর শারীরিক অবস্থার উন্নতি–অবনতি নিয়ে নানা আলোচনা চললেও চিকিৎসকেরা বলছেন—বর্তমানে নিবিড় তদারকি ছাড়া অন্য কোনো বিকল্প নেই।

ডেস্ক রিপোর্ট

২৪-১১-২০২৫ রাত ১২:১২