শিরোনামঃ
চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী হামলা, ১০ সাংবাদিক আহত জামায়াত নেতার ছেলেকে রিভলবার ঠেকিয়ে বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সবার জন্য ন্যায়বিচার ও কর্মসংস্থানের বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির নির্বাচন নিরপেক্ষ না হলে প্রশ্ন উঠবে: ইসলামী আন্দোলনের আমির বিদ্যুৎ খাত দেউলিয়ার পথে: আদানি, সামিট ও এসএস পাওয়ার চুক্তিতে বিপুল আর্থিক ঝুঁকি স্ত্রী-সন্তানের মৃত্যু: আত্মহত্যা না হত্যাকাণ্ড, প্রশ্নের মুখে তদন্ত জেটিআই বাংলাদেশ দেশের নম্বর ওয়ান টপ এমপ্লয়ার হিসেবে স্বীকৃত মহিউদ্দিন খান খোকন: বাংলাদেশের পর্যটন শিল্পের এক নক্ষত্রের নাম কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অনুষ্ঠিত পিনাকল হেলথ কেয়ারে নতুন ডেন্টাল ইউনিট ও হোম স্যাম্পল কালেকশন সার্ভিস

ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক: অন্তর্বর্তী সরকারের প্রতি কৌশলী বার্তা তারেক রহমানের

#
news image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যে একদিকে যেমন অন্তর্বর্তী সরকারের প্রতি সতর্কবার্তা, অন্যদিকে তেমনি ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক ঐক্যের আহ্বান স্পষ্টভাবে উঠে এসেছে।

তিনি বলেছেন, “অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হলো গণতন্ত্র পুনরুদ্ধার, কোনো দলীয় স্বার্থ রক্ষা নয়।” রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্যের মধ্য দিয়ে বিএনপি একদিকে সরকারের ‘নিরপেক্ষতা’ প্রশ্নে দৃঢ় অবস্থান নিচ্ছে, অন্যদিকে সংলাপ ও সহযোগিতার সম্ভাবনাও খোলা রাখছে।

তারেক রহমানের ভাষণে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি আস্থা ও সম্প্রীতির বার্তাও উঠে এসেছে। তিনি হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের উদ্দেশে বলেন, “ধর্মীয় পরিচয়কে কেউ যেন নিজেদের স্বার্থে ব্যবহার না করতে পারে- সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

এ বক্তব্যকে অনেকে দেখছেন ২০২৫ সালের সম্ভাব্য নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে, যেখানে বিএনপি ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনীতি তুলে ধরতে চায়।

অন্যদিকে, তারেক রহমানের ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমতের ভদ্র প্রকাশের ধারণা দলীয় রাজনীতিতে নতুন কূটনৈতিক বার্তা হিসেবেও ব্যাখ্যা করছেন বিশ্লেষকরা। এতে বোঝানো হচ্ছে, বিএনপি সরাসরি সংঘাতে না গিয়ে ‘নীতিগত আপত্তি’ জানিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করছে।

তিনি আরও সতর্ক করেন, “পতিত ও পরাজিত ফ্যাসিবাদী শক্তি এখনো গুপ্ত কৌশলে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।” তারেক রহমানের এই বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রতি একটি কৌশলী ইঙ্গিত রয়েছে—দেশকে স্থিতিশীল রাখতে বিএনপির সঙ্গে সমঝোতার দরজা খোলা রাখার পরামর্শ।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই বক্তব্য বিএনপির ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ বার্তাকে আরও সুসংগঠিত করছে এবং আসন্ন নির্বাচনে দলটির নীতিগত অবস্থানকে জনগণের সামনে পরিষ্কারভাবে তুলে ধরছে।

তানভীর সানি

৮-১১-২০২৫ রাত ১১:৫৯