শিরোনামঃ
বসুন্ধরাবাসীর কল্যাণে নতুন অফিস, যুক্ত হচ্ছে আরও সেবা সুশীল সমাজের হঠাৎ সরব হওয়া নিয়ে যত প্রশ্ন ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ কৃষি সম্প্রসারণে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট  সাভারের কামালপুরে পরিবেশবিরোধী রিসোর্ট পরিকল্পনা: সরকারি অভিযানের মুখে পড়ার চূড়ান্ত ঝুঁকিতে বিনিয়োগ বেলার মামলায় কক্সবাজারের সড়ক নির্মাণ বন্ধ, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা স্বপ্নকেও হার মানানো বসুন্ধরা সুপার গলফ প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

“মানুষ যেন বুঝতে পারে”— ঐকমত্য কমিশনের প্রতিবেদন বই আকারে প্রকাশের তাগিদ ইউনূসের

#
news image

জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিবেদন যেন শুধু নীতিনির্ধারকদের নয়, সাধারণ মানুষেরও হাতে পৌঁছে—এই আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৯ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সদস্যরা তাঁর হাতে আট খণ্ডের প্রতিবেদন হস্তান্তর করেন। প্রতিবেদনে রাজনৈতিক দলের মতামত, সংলাপের কার্যবিবরণী, সুপারিশ ও প্রক্রিয়াগত দলিল অন্তর্ভুক্ত রয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, “এই প্রতিবেদন এমনভাবে তৈরি করতে হবে যাতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা বুঝতে পারে। তারা বইটি পড়বে, বাবা-মাকেও জানাবে—তবেই এটি জাতির সম্পদ হয়ে উঠবে।”

তিনি প্রতিবেদনটি বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই প্রকাশের আহ্বান জানান এবং ভবিষ্যতে একে ‘অবশ্য পাঠ্য’ বই হিসেবে বিবেচনায় রাখার পরামর্শ দেন।

ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ জানান, “এই প্রতিবেদন জুলাই জাতীয় সনদ ২০২৫, রাজনৈতিক দলগুলোর প্রস্তাবনা ও সাধারণ মানুষের মতামতের সংকলন। ভবিষ্যতে এটি হবে গবেষণার ভিত্তি দলিল।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই উদ্যোগ সরকারের স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক প্রশাসনের দিকে একটি ইতিবাচক পদক্ষেপ। তবে তারা বলছেন, “প্রতিবেদনটি শুধু প্রকাশ নয়, কার্যকর বাস্তবায়নই হবে জনগণের আসল প্রত্যাশা।”

নিজস্ব প্রতিবেক

৩০-১০-২০২৫ রাত ১২:২১