শিরোনামঃ
বসুন্ধরাবাসীর কল্যাণে নতুন অফিস, যুক্ত হচ্ছে আরও সেবা সুশীল সমাজের হঠাৎ সরব হওয়া নিয়ে যত প্রশ্ন ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ কৃষি সম্প্রসারণে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট  সাভারের কামালপুরে পরিবেশবিরোধী রিসোর্ট পরিকল্পনা: সরকারি অভিযানের মুখে পড়ার চূড়ান্ত ঝুঁকিতে বিনিয়োগ বেলার মামলায় কক্সবাজারের সড়ক নির্মাণ বন্ধ, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা স্বপ্নকেও হার মানানো বসুন্ধরা সুপার গলফ প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

শহীদদের ত্যাগে আলোকিত পথ, একতা-ন্যায়ের ডাক দিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

#
news image

জুলাই-আগস্ট ২০২৪-এ নিহত বীরদের স্মরণ করে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, “তাদের আত্মত্যাগ জাতিকে একতা, ন্যায়বিচার ও অগ্রগতির পথে আরও দৃঢ় করেছে।”

সোমবার (২৮ অক্টোবর) সকালে বঙ্গভবনে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি)-২০২৫ ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি)-২০২৫-এর প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রপতি এ কথা বলেন।

রাষ্ট্রপতি তার বক্তব্যের শুরুতেই মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, “সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যই জাতির গর্ব। স্বাধীনতা রক্ষা, সংকট মোকাবিলা ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তাদের অবদান অনন্য।”

এ সময় রাষ্ট্রপতি সদস্যদের উদ্দেশে পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা বজায় রেখে দেশের সেবা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, জন বিভাগের সচিব খান মো. নুরুল আমিনসহ সশস্ত্র বাহিনী ও বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট

২৮-১০-২০২৫ রাত ১২:১৫