শিরোনামঃ
বসুন্ধরাবাসীর কল্যাণে নতুন অফিস, যুক্ত হচ্ছে আরও সেবা সুশীল সমাজের হঠাৎ সরব হওয়া নিয়ে যত প্রশ্ন ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ কৃষি সম্প্রসারণে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট  সাভারের কামালপুরে পরিবেশবিরোধী রিসোর্ট পরিকল্পনা: সরকারি অভিযানের মুখে পড়ার চূড়ান্ত ঝুঁকিতে বিনিয়োগ বেলার মামলায় কক্সবাজারের সড়ক নির্মাণ বন্ধ, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা স্বপ্নকেও হার মানানো বসুন্ধরা সুপার গলফ প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

রংপুরে সাগর কলা রপ্তানিতে নেই ন্যায্য দর, অভিযোগ চাষিদের

#
news image

রংপুর অঞ্চলের সাগর কলা রপ্তানি হচ্ছে রাজধানীর ঢাকা সহ দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে। রপ্তানিকৃত সাগর কলা ভোক্তারা চড়া দামে ক্রয় করলেও চাষিরা পাচ্ছেন না ন্যায্য দর। 

বৃহস্পতিবার দুপুরে রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের দূর্গাপুর গ্রামের কলা চাষিদের সাথে কথা হলে তারা খবরের সত্যতা নিশ্চিত করেন। 

এসময় কলা চাষি সোলাইমান (৪৮), আব্দুর রউফ (৪৫) ও লোকমান ফারুক জানান, একমাস আগেও প্রতি ছড়ি বা কলার পীড় পাইকারী বিক্রয় হতো চারশত টাকা থেকে সাতশত টাকা পর্যন্ত। এখন সেই কলার ছড়ি বা কলার পীড় বিক্রয় হচ্ছে দুইশত টাকা থেকে চারশত টাকায়। এতে করে লাভের পরিবর্তে লোকসান গুনতে হচ্ছে চাষিদের। 

পীরগাছা উপজেলার অন্নদানগর ইউপির জগজীবন গ্রামের কলা চাষি মেরিন আহমেদ (৪৭), নজ্জুম মিয়া(৪৮) ও খাইরুল ইসলাম (৫৫) জানান, মৌসুমের শুরুতে কলার দর ভালো থাকলেও বর্তমানে নামে মাত্র দরে বিক্রয় হচ্ছে। এতে চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।  

ইটাকুমারী ইউনিয়নের কালীগঞ্জ এলাকার সাগর কলা চাষি আব্দুস সাত্তার (৬০), গৌরাঙ্গ মোহন্ত (৪২) ও আশরাফুল ইসলাম (৪৯) জানান, সার ও কীটনাশকের দাম কম থাকলে কলা চাষিরা লাভবান হতো।

খোঁজ নিয়ে জানা যায়, রংপুর অঞ্চলের কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা সহ রংপুর জেলার গ্রামের মাটিতে সাগর কলার বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূল পরিবেশ থাকায় ফলন ভালো বলে জানিয়েছেন পীরগাছার তাম্বুলপুর ইউপির সহকারী কৃষি কর্মকর্তা আনসার আলী।

পীরগাছার আমপাইকর এলাকার সাগর কলা ব্যবসায়ী সাদেল মিয়া জানান, রংপুর অঞ্চলের সাগর কলা ঢাকা, চট্টগ্রাম, খুলনা,ময়মনসিংহ, নেত্রকোনা সহ বিভিন্ন জেলায় যাচ্ছে। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় ভোক্তাদের চড়া দামে সাগর কলা ক্রয় করতে হচ্ছে।

মোস্তাফিজার বাবলু,রংপুর অফিস

২৩-১০-২০২৫ বিকাল ৭:৩৩