শিরোনামঃ
সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ কৃষি সম্প্রসারণে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট  সাভারের কামালপুরে পরিবেশবিরোধী রিসোর্ট পরিকল্পনা: সরকারি অভিযানের মুখে পড়ার চূড়ান্ত ঝুঁকিতে বিনিয়োগ বেলার মামলায় কক্সবাজারের সড়ক নির্মাণ বন্ধ, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা স্বপ্নকেও হার মানানো বসুন্ধরা সুপার গলফ প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন বিএনপির সঙ্গে বেঈমানি করা নেতাদের দলে ঠাঁই হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

আগামী নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে নিতে হবে

#
news image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচনের আগে বর্তমান অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় নিতে হবে। মঙ্গলবার (২১ অক্টোবর) প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটি নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য করতে প্রশাসনকে পুরোপুরি নিরপেক্ষ করতে হবে। সচিবালয়ে যারা ‘ফ্যাসিস্টদের দোসর’ হিসেবে চিহ্নিত তাদের অপসারণ করে নিরপেক্ষ কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে। জেলা প্রশাসনেও একইভাবে ব্যবস্থা গ্রহণের প্রয়োজন বলে তিনি জানান।

তিনি বলেন, পুলিশের নতুন নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে নিরপেক্ষ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। উচ্চ আদালতে বিচারকদের নিয়োগেও ফ্যাসিস্ট সরকারের স্বার্থে থাকা ব্যক্তিদের সরিয়ে নিরপেক্ষ বিচারক নিয়োগ করতে হবে। তবে এটি বিচার বিভাগের দায়িত্ব হলেও প্রধান উপদেষ্টার কাছে তারা এই দাবিগুলো জানিয়েছে।

মির্জা ফখরুল আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে পুরোপুরি নিরপেক্ষ রাখা জরুরি। সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থাকেন, তাদের অপসারণেরও দাবি জানিয়েছে বিএনপি।

বৈঠকে তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মির্জা ফখরুল। অন্য সদস্যরা হলেন: আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমদ। তারা সন্ধ্যা ৬টায় যমুনায় বৈঠক শুরু করে রাত ৭টা ১১ মিনিটে বের হন।

নিজস্ব প্রতিবেদক

২২-১০-২০২৫ রাত ১২:৯