শিরোনামঃ
চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী হামলা, ১০ সাংবাদিক আহত জামায়াত নেতার ছেলেকে রিভলবার ঠেকিয়ে বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সবার জন্য ন্যায়বিচার ও কর্মসংস্থানের বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির নির্বাচন নিরপেক্ষ না হলে প্রশ্ন উঠবে: ইসলামী আন্দোলনের আমির বিদ্যুৎ খাত দেউলিয়ার পথে: আদানি, সামিট ও এসএস পাওয়ার চুক্তিতে বিপুল আর্থিক ঝুঁকি স্ত্রী-সন্তানের মৃত্যু: আত্মহত্যা না হত্যাকাণ্ড, প্রশ্নের মুখে তদন্ত জেটিআই বাংলাদেশ দেশের নম্বর ওয়ান টপ এমপ্লয়ার হিসেবে স্বীকৃত মহিউদ্দিন খান খোকন: বাংলাদেশের পর্যটন শিল্পের এক নক্ষত্রের নাম কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অনুষ্ঠিত পিনাকল হেলথ কেয়ারে নতুন ডেন্টাল ইউনিট ও হোম স্যাম্পল কালেকশন সার্ভিস

বাংলাদেশ ব্যাংকে আবারও মেধাভিত্তিক ইনক্রিমেন্ট চালু

#
news image

মেধাবীদের আকৃষ্ট করা ও দক্ষ কর্মকর্তাদের ধরে রাখতে বাংলাদেশ ব্যাংকে আবারও চালু করা হয়েছে মেধার ভিত্তিতে অতিরিক্ত ইনক্রিমেন্ট বা বাড়তি বোনাস সুবিধা।

নতুন নীতিমালা অনুযায়ী, গ্রেড–৯ ও গ্রেড–১০ পদে সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা তাদের শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সর্বোচ্চ চারটি অতিরিক্ত ইনক্রিমেন্ট পাবেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ–২-এর পরিচালক নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক অভ্যন্তরীণ সার্কুলারে এ নির্দেশনা জারি করা হয়।

সার্কুলারে বলা হয়, কর্মকর্তারা চাকরিতে যোগদানের শুরু থেকেই অতিরিক্ত ইনক্রিমেন্টের যোগ্য হবেন। চাকরি স্থায়ী হওয়ার পর বকেয়াসহ এ ইনক্রিমেন্ট প্রদান করা হবে।

শিক্ষাজীবনের চারটি ধাপে (এসএসসি, এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তর) প্রথম শ্রেণি বা বিভাগ অর্জন করলে কর্মকর্তারা সর্বোচ্চ তিনটি ইনক্রিমেন্ট পাবেন। তিনটি প্রথম শ্রেণি থাকলে দুটি ইনক্রিমেন্ট দেওয়া হবে।

এছাড়া, যারা বাংলাদেশ ব্যাংকের বুনিয়াদি প্রশিক্ষণে ৮০ শতাংশ বা তার বেশি নম্বর অর্জন করবেন, তাদের মধ্যে সর্বোচ্চ ২০ শতাংশ কর্মকর্তাকে অতিরিক্ত একটি ইনক্রিমেন্ট দেওয়া হবে। ফলে একজন কর্মকর্তা সর্বোচ্চ পাঁচটি ইনক্রিমেন্ট পেতে পারেন।

বাংলাদেশ ব্যাংকের সূত্র জানায়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে কয়েকটি ব্যাচের জন্য এ সুবিধা বন্ধ করা হয়েছিল। তবে ২০২৪ সালের আগস্টে সরকারের পরিবর্তনের পর বিষয়টি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয় এবং একই বছরের ৮ ডিসেম্বর পরিচালক পর্ষদের ৪৩৮তম সভায় আনুষ্ঠানিক অনুমোদন পায়।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ইনক্রিমেন্ট বন্ধ থাকায় তরুণ কর্মকর্তাদের মধ্যে কর্মউদ্দীপনা কমে গিয়েছিল। নতুন এই সিদ্ধান্ত তাদের মনোবল পুনরুদ্ধারে ভূমিকা রাখবে।

২০২৪ সালের ২৩ এপ্রিল বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, বিসিএসসহ অন্যান্য সরকারি চাকরিতে যোগ দিতে গিয়ে ৫৭ জন কর্মকর্তা প্রতিষ্ঠানটি ছেড়েছেন। কর্মকর্তারা মনে করছেন, নতুন এ উদ্যোগে ভবিষ্যতে মেধাবী কর্মকর্তাদের ধরে রাখা সহজ হবে।

ডেস্ক রিপোর্ট

২১-১০-২০২৫ রাত ১১:৫৩