শিরোনামঃ
বসুন্ধরাবাসীর কল্যাণে নতুন অফিস, যুক্ত হচ্ছে আরও সেবা সুশীল সমাজের হঠাৎ সরব হওয়া নিয়ে যত প্রশ্ন ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ কৃষি সম্প্রসারণে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট  সাভারের কামালপুরে পরিবেশবিরোধী রিসোর্ট পরিকল্পনা: সরকারি অভিযানের মুখে পড়ার চূড়ান্ত ঝুঁকিতে বিনিয়োগ বেলার মামলায় কক্সবাজারের সড়ক নির্মাণ বন্ধ, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা স্বপ্নকেও হার মানানো বসুন্ধরা সুপার গলফ প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কারে ভূষিত দেশ টিভির শাহাদাত নিশাদ

#
news image

সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫’-এ ভূষিত হয়েছেন দেশ টিভির প্রতিবেদক শাহাদাত নিশাদ।

শনিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

‘বাংলার বীর ফাউন্ডেশন’ আয়োজিত এই অনুষ্ঠানে নেলসন ম্যান্ডেলার জন্মবার্ষিকী উপলক্ষে ‘নেলসন ম্যান্ডেলা: আদর্শ ও কর্মময় জীবন’ শীর্ষক এক আলোচনা সভারও আয়োজন করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, নেলসন ম্যান্ডেলা শুধু একটি নাম নয়, তিনি নির্যাতিত-নিপীড়িত মানুষের প্রতীক। তার আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. আনিসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মো. কামাল উদ্দিন আহাম্মদ।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডিয়াম সদস্য এস.এম আমানউল্ল্যাহ, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদিকা ডা. রাজিউন সালমা লাবনীসহ অনেকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলার বীর ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি কামার আফজা লিজা।

সাংবাদিক শাহাদাত নিশাদ বর্তমানে দেশ টিভিতে কর্মরত রয়েছেন। এর আগে তিনি দৈনিক ইত্তেফাক, সময়ের আলো, স্বদেশ প্রতিদিনসহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কাজ করেছেন। তাঁর সাহসী অনুসন্ধানী প্রতিবেদনের কারণে সাংবাদিকতার চ্যালেঞ্জিং জীবনে একাধিকবার মামলার মুখোমুখি হয়েছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

১৯-৭-২০২৫ রাত ১১:১৩