শিরোনামঃ
আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা স্বপ্নকেও হার মানানো বসুন্ধরা সুপার গলফ প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন বিএনপির সঙ্গে বেঈমানি করা নেতাদের দলে ঠাঁই হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট অসহায় মানুষের ভরসাস্থল গাজীপুরের ডিসি: মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা

সাংবাদিকতায় স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন হাবিবুর রহমান বাবু

#
news image

সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন নাগরিক টেলিভিশনের রিপোর্টার হাবিবুর রহমান বাবু। শনিবার সন্ধ্যায় রাজধানীর ইআরএফ অডিটোরিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬ উদযাপিত হয়। 

অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক বিচারপতি জয়নাল আবদীন তার হাতে অ্যাওয়ার্ড টি তুলে দেন। এ সময় বিশেষ অতিথি বৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এক যুগ ধরে গণমাধ্যমে কাজ করা হাবিবুর রহমান বাবু বিভিন্নভাবে রেখেছেন সফলতার সাক্ষ্যর। সাংবাদিকতার পাশাপাশি লেখালেখিতেও অবদান রাখছেন তিনি। তার লেখা কাব্যগ্রন্থ "শাড়ি পড়ে এসো" ও উপন্যাস "ফেরার পথে" বাজারে পাওয়া যাচ্ছে।

তিনি ইয়ুথ জার্নালিস্ট'স ফোরাম, বাংলাদেশ (ওয়াইজেএফবি) এর কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও সাংবাদিক সংগঠন "কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা" এর নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ এ সমাজকল্যাণ সম্পাদক পদে হাবিবুর রহমান বাবু নির্বাচন করছেন বলে জানা গেছে।

অ্যাওয়ার্ডের বিষয়ে জানতে চাইলে হাবিবুর রহমান বাবু বলেন, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাকে সম্মানিত করেছেন এজন্য আমি তার দরবারে শুকরিয়া জানাই। পুরস্কার পেতে সবারই ভালো লাগে, আমারও ভালো লাগছে। এই পুরস্কার আমার কাজের গতি আরো বাড়াবে বলে আমি বিশ্বাস করি করি। যেহেতু সাংবাদিকতায় এই অ্যাওয়ার্ড পেয়েছি, তাই এটি আমার সাংবাদিকতার গুরু কাজি তানভীর আলাদিন কে উৎসর্গ করলাম।

ডেস্ক রিপোর্ট

১২-৭-২০২৬ দুপুর ৩:৩৭