শিরোনামঃ
কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার 'বাংলাদেশ চ্যাম্পিয়নস' ইফতার প্রস্তুতিতে নতুন আমেজ যোগ করছে আধুনিক কিচেন আপ্লায়েন্সেস শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করছে দেশবন্ধু গ্রুপ মাতৃভাষার মর্যাদায় একুশের সন্ধ্যা: ঢাবি থিয়েটার বিভাগের উদ্যোগ ভালোবাসা দিবসে পার্থ প্রতীম রায়ের নতুন গান ‘ভালোবাসি বলতে চাই’ চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী হামলা, ১০ সাংবাদিক আহত জামায়াত নেতার ছেলেকে রিভলবার ঠেকিয়ে বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সবার জন্য ন্যায়বিচার ও কর্মসংস্থানের বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির নির্বাচন নিরপেক্ষ না হলে প্রশ্ন উঠবে: ইসলামী আন্দোলনের আমির

সৌদিতে জমকালো ফ্যাশন শোতে হলিউড তারকাদের ছড়াছড়ি

#
news image

সৌদি আরবে পশ্চিমা ঢঙে এক জমকালো র‌্যাম্প শো অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর (বুধবার) আরবের প্রাচীন সংস্কৃতির সঙ্গে মিল রেখে ‘এলি সাব শো’র আয়োজন করা হয়েছিল।

শোতে উপস্থিত হয়েছিলেন জেনিফার লোপেজ, সেলিন ডিওনসহ বেশ কয়েকজন পশ্চিমা সঙ্গীত শিল্পী। অন্যান্য অমুসলিম দেশের প্রচলিত স্টাইলে ক্যাটওয়াক, উন্মুক্ত পোশাক-পরিচ্ছদ এবং পশ্চিমা নাচ-গান উপভোগ করতে দেখা যায় অংশগ্রহণকারীসহ স্থানীয় দর্শকদেরও। র‌্যাম্পওয়াকের কেন্দ্রীয় আকর্ষণ হিসেবে উপস্থিত হন অস্কার জয়ী অভিনেত্রী হ্যালি ব্যারিও।

রিয়াদের এই জমকালো ফ্যাশন শো-এর কারিগর এলি সাব। তিনি লেবানিজ একজন ফ্যাশন ডিজাইনার। কর্মজীবনের ৪৫ বছর পূর্তির আনন্দে তার ডিজাইন করা ৩০০ টির মতো পোশাক পরে র‌্যাম্পওয়াক করেন মডেল এবং তারকারা। শো’য়ের থিম ছিল ‘১০০১ সিজনস অব এলি সাব’।

১০০১ রাতের গল্পের ‘এরাবিয়ান নাইটস’ বা ‘আরব্য রজনী’ অর্থাৎ স্থানীয় প্রচলিত লোককাহিনী ‘কিতাব আলফে লায়লা-ওয়া লায়লা’ থেকে অনুপ্রাণিত হয়েই এই প্রচেষ্টা এলি সাবের।

ডেস্ক রিপোর্ট

১৬-১১-২০২৪ রাত ১২:১৬