শিরোনামঃ
সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ কৃষি সম্প্রসারণে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট  সাভারের কামালপুরে পরিবেশবিরোধী রিসোর্ট পরিকল্পনা: সরকারি অভিযানের মুখে পড়ার চূড়ান্ত ঝুঁকিতে বিনিয়োগ বেলার মামলায় কক্সবাজারের সড়ক নির্মাণ বন্ধ, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা স্বপ্নকেও হার মানানো বসুন্ধরা সুপার গলফ প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন বিএনপির সঙ্গে বেঈমানি করা নেতাদের দলে ঠাঁই হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

জাবিতে প্রকাশ্যে মাদক সেবন, আটক ৩

#
news image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রকাশ্যে মাদক সেবনরত অবস্থায় তিন জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম।

রোববার (৩ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর হল সংলগ্ন শান্তিনিকেতন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- রফিক জব্বার হলের ডাইনিংয়ের কর্মচারী আবু ইউসুফ, বিশ্ববিদ্যালয় সংলগ্ন কলাবাগান এলাকার জেনারেটর বাজারের ইলেকট্রিশিয়ান দোকানদার সজীব ইসলাম ওরফে রাসেল মিয়া এবং মীর মশাররফ হোসেন হলের ডাইনিংয়ের কর্মচারী নাসিমুল হক বাবু।

জানা গেছে, রবীন্দ্রনাথ ঠাকুর হল সংলগ্ন শান্তিনিকেতন এলাকায় প্রকাশ্যে মাদক সেবন করছিলেন ইউসুফ, রাসেল মিয়া ও বাবু। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী দেখতে পেয়ে প্রক্টরিয়াল টিমকে খবর দিলে মাদকসহ হাতেনাতে আটক করা হয় তাদের। এ সময় তাদের কাছ থেকে তিন প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে অভিযুক্তদের আটক করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার হেফাজতে রেখেছি।

ডেস্ক রিপোর্টার

৪-১১-২০২৪ রাত ১২:১৫