দেবী দুর্গার মহিমা ও নারীশক্তির বন্দনায় প্রকাশিত ‘মহাদুর্গা’
অনলাইন ডেস্ক
১৭-১০-২০২৬ দুপুর ১০:১৯

দেবী দুর্গার মহিমা, নারীশক্তি, মানবতা ও ন্যায়বিচারের বার্তা নিয়ে প্রকাশিত হয়েছে বিশেষ অডিও-ভিজ্যুয়াল মিউজিক্যাল প্রজেক্ট ‘মহাদুর্গা’। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় গানজানালা ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়।
বাংলা শাস্ত্রীয়, লোকজ ও আধুনিক সংগীতের সমন্বয়ে নির্মিত এই প্রযোজনায় দেবী দুর্গার বিভিন্ন রূপ ও মহিমার পাশাপাশি সাহস, ন্যায়বিচার এবং নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদের বার্তা তুলে ধরা হয়েছে। সংগীত ও দৃশ্যশিল্পের মাধ্যমে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও আধ্যাত্মিকতাকে নতুনভাবে উপস্থাপন করাই প্রকল্পটির অন্যতম লক্ষ্য।
‘মহাদুর্গা’র গীতিকার সঞ্জীবন চক্রবর্তী, সুরকার ভবসিন্ধু সরকার এবং সংগীত প্রযোজক শামীম হাসান। ভিডিওটি পরিচালনা করেছেন অনিক কান্তি সরকার। চিত্রগ্রহণে ছিলেন রফিকুল ইসলাম। সম্পাদনা ও রং-বিন্যাস করেছেন ফকরুল ইসলাম।
গানটিতে কণ্ঠ দিয়েছেন ভবসিন্ধু সরকার, দোলা অধিকারী, শুভ্র সরকার, মৌমিতা বিশ্বাস, এসডি সাগর, সিক্তা সাহা, সোহাগ চন্দ্র সাহা ও তন্বী সাহা। কোরাসে অংশ নিয়েছেন সঞ্চয় সরকার, সুস্মিতা মণ্ডল, স্বর্ণালী সরকার তৃষা, শ্রাবণী মৃধা, স্নিগ্ধ বিশ্বাস, অজয় চৌধুরী ও শিমুল সরকার।
প্রকল্পটির কেন্দ্রীয় চরিত্রে শিশুশিল্পী আইরা দেবী দুর্গার কুমারী রূপে অভিনয় করেছেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত শিশুশিল্পী প্রিয়মকে ভিন্নধর্মী একটি চরিত্রে দেখা গেছে। ভিডিওতে সাধকের ভূমিকায় অভিনয় করেছেন পিয়ুষ দত্ত। পাশাপাশি উপস্থিত রয়েছেন গীতিকার সঞ্জীবন চক্রবর্তীও।
‘মহাদুর্গা’র প্রধান পৃষ্ঠপোষক সীমা চক্রবর্তী ও ভক্তি সরকার। প্রযোজনা সহযোগী হিসেবে রয়েছে রূপম জুয়েলার্স। বিশেষ সহযোগিতায় রয়েছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। প্রকল্পটির হেরিটেজ পার্টনার হিসেবে যুক্ত রয়েছে ঢাকেশ্বরী মন্দির ও রমনা কালী মন্দির।
প্রকল্পটির জনসংযোগের দায়িত্বে রয়েছেন আপেল আকবর ও কুল এক্সপোজার।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, সংগীত ও দৃশ্যশিল্পের সমন্বয়ে নির্মিত ‘মহাদুর্গা’ দেশ-বিদেশের দর্শক-শ্রোতাদের কাছে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি নারীর মর্যাদা, সমতা ও ক্ষমতায়ন বিষয়ে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে।