শিরোনামঃ
সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ কৃষি সম্প্রসারণে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট  সাভারের কামালপুরে পরিবেশবিরোধী রিসোর্ট পরিকল্পনা: সরকারি অভিযানের মুখে পড়ার চূড়ান্ত ঝুঁকিতে বিনিয়োগ বেলার মামলায় কক্সবাজারের সড়ক নির্মাণ বন্ধ, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা স্বপ্নকেও হার মানানো বসুন্ধরা সুপার গলফ প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন বিএনপির সঙ্গে বেঈমানি করা নেতাদের দলে ঠাঁই হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানকে চিঠি দিয়ে মোদির শোক

#
news image

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো এক শোকবার্তায় খালেদা জিয়াকে দৃঢ় সংকল্প ও বিশ্বাসের বিরল এক নেতা হিসেবে উল্লেখ করেছেন তিনি।

বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজে মোদির ওই চিঠি প্রকাশ করা হয়। চিঠিতে খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান ভারতের প্রধানমন্ত্রী।

চিঠিতে নরেন্দ্র মোদি প্রত্যাশা ব্যক্ত করেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আদর্শিক ধারাবাহিকতা বজায় রাখবে এবং ভারত-বাংলাদেশের গভীর ও ঐতিহাসিক অংশীদারত্ব আরও সমৃদ্ধ হবে।

উল্লেখ্য, বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে নরেন্দ্র মোদির লেখা চিঠিটি তুলে দেন।

নিজস্ব প্রতিবেদক

৩১-১২-২০২৫ রাত ১১:৫৩