শিরোনামঃ
বসুন্ধরাবাসীর কল্যাণে নতুন অফিস, যুক্ত হচ্ছে আরও সেবা সুশীল সমাজের হঠাৎ সরব হওয়া নিয়ে যত প্রশ্ন ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ কৃষি সম্প্রসারণে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট  সাভারের কামালপুরে পরিবেশবিরোধী রিসোর্ট পরিকল্পনা: সরকারি অভিযানের মুখে পড়ার চূড়ান্ত ঝুঁকিতে বিনিয়োগ বেলার মামলায় কক্সবাজারের সড়ক নির্মাণ বন্ধ, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা স্বপ্নকেও হার মানানো বসুন্ধরা সুপার গলফ প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

অশ্রু আর দোয়ায় শেষ বিদায়: জিয়ার কবরের পাশে চিরনিদ্রায় খালেদা জিয়া

#
news image

অশ্রু, দোয়া আর নীরব শোকে ভারী হয়ে ওঠে রাজধানী। লাখো মানুষের উপস্থিতিতে শেষ বিদায় জানানো হলো সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় অংশ নিতে মানিক মিয়া এভিনিউসহ আশপাশের কয়েক কিলোমিটার এলাকা জনসমুদ্রে পরিণত হয়। মাইকের আওয়াজ যতদূর পৌঁছেছে, মানুষ ততদূর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জানাজায় শরিক হন। কারও চোখে অশ্রু, কেউবা হাত তুলে নীরবে প্রার্থনায় মগ্ন ছিলেন।

জানাজার সম্মুখসারিতে দাঁড়িয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শোকাহত তারেক রহমানকে বুকে টেনে নেন এবং সান্ত্বনা জানান—সে দৃশ্য অনেককেই আবেগাপ্লুত করে তোলে।

এর আগের রাত থেকেই শীত উপেক্ষা করে মানুষ মানিক মিয়া এভিনিউ ও আশপাশের এলাকায় জড়ো হতে থাকেন। বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই জমায়েত রূপ নেয় এক বিশাল জনস্রোতে।

দীর্ঘ রাজনৈতিক জীবনের ইতি টেনে বেগম খালেদা জিয়া আজ তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন—যেখানে ইতিহাস, রাজনীতি ও আবেগ এক হয়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

৩১-১২-২০২৫ রাত ১১:৪৯