শিরোনামঃ
বসুন্ধরাবাসীর কল্যাণে নতুন অফিস, যুক্ত হচ্ছে আরও সেবা সুশীল সমাজের হঠাৎ সরব হওয়া নিয়ে যত প্রশ্ন ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ কৃষি সম্প্রসারণে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট  সাভারের কামালপুরে পরিবেশবিরোধী রিসোর্ট পরিকল্পনা: সরকারি অভিযানের মুখে পড়ার চূড়ান্ত ঝুঁকিতে বিনিয়োগ বেলার মামলায় কক্সবাজারের সড়ক নির্মাণ বন্ধ, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা স্বপ্নকেও হার মানানো বসুন্ধরা সুপার গলফ প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

খালেদা জিয়ার জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা, রাজধানীতে বিশেষ ব্যবস্থা

#
news image

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে রাজধানীতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ও শৃঙ্খলামূলক ব্যবস্থা। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউসংলগ্ন এলাকায় অনুষ্ঠিতব্য জানাজায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

প্রেস উইং সূত্রে জানা গেছে, জানাজা অনুষ্ঠান নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে। এ সময় ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে সাময়িক পরিবর্তন আনা হতে পারে।

অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে, রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও দাফন সম্পন্ন করতে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি শেষ করা হয়েছে। ভিআইপি, রাজনৈতিক নেতৃবৃন্দ, কূটনৈতিক প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এই ব্যবস্থার মূল লক্ষ্য।

এদিকে নারীদের অংশগ্রহণের সুবিধার্থে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ এলাকায় আলাদা ও নির্ধারিত স্থান রাখা হয়েছে। স্বেচ্ছাসেবক দল ও সংশ্লিষ্ট সংস্থাগুলো নারীদের নিরাপদ প্রবেশ ও বের হওয়ার বিষয়টি সমন্বয় করবে।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং বুধবার জাতীয় ছুটি দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

৩০-১২-২০২৫ রাত ১১:৫৮