শিরোনামঃ
৯০ হাজারের বেশি গ্রামের নারীরা প্রতিরোধযোগ্য রোগে ভুগছেন: জুবাইদা রহমান পোশাকশিল্পের শীর্ষ পদে বিদেশি কর্মী, প্রশ্নে দেশীয় দক্ষতা পোশাক শ্রমিকদের বেতন বাড়ানো কেন জরুরি আইসিসিবি হেরিটেজে সুরে-স্বাদে রাজকীয় সন্ধ্যা একতা লজে’ পিকনিক ও মিলনমেলা, আনন্দে মাতলেন বাসিন্দারা জমজমাট ফাইনালে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর   রিফাইনারি নির্মাণে অনুমোদন নেই, যন্ত্রপাতি আমদানির তথ্যও দেয়নি বিপিসিকে ২০ দেশের অংশগ্রহণে আইসিসিবিতে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের পরিকল্পনা তুলে ধরলেন জুবাইদা দাম কমেনি, কমেছে ফ্ল্যাট কেনার সক্ষমতা

খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন

#
news image

সাউথ এশিয়ার ‘লৌহ মানবী’ ও আপসহীন নেত্রী, বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন (প্রযুক্তিবিদ স্বাস্থ্য)।

এক শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনসহ বিএনপির নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

খান মনিরুজ্জামান মিলটন বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষায় আপসহীন এক সংগ্রামী নেত্রী। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে জাতি এক প্রজ্ঞাবান ও সাহসী রাষ্ট্রনায়ককে হারাল।

তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন, যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবার ও নেতাকর্মীদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করেন।

বিজ্ঞপ্তি

৩০-১২-২০২৫ বিকাল ৭:২৭