শিরোনামঃ
তিন কার্যদিবসেই ৯ টেন্ডারের কার্যাদেশ, মাউশির লিফট কেনায় মাল্টি-লাইন ও ওয়ালটনকে ঘিরে সিন্ডিকেটের অভিযোগ গণতন্ত্রের সোনার হরিণ: আকাঙ্ক্ষা, হাতছাড়া হওয়ার বেদনা ও ক্ষমতার বৃত্ত আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান দ্বৈরথ, ব্লাইন্ড ক্রিকেটারদের সাহসের প্রশংসা এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ রাজউকের অনুমোদন ছাড়া প্লট বিক্রি বন্ধে বিএলডিএর আহ্বান আন্তর্জাতিক মানের অবকাঠামো দেখে আনভীর স্টেডিয়ামে মুগ্ধ ইংল্যান্ড স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে অ্যানেস্থেসিওলজিস্ট সংকট কাটানোর তাগিদ গার্মেন্টসে ভাঙচুর-নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ৯০ হাজারের বেশি গ্রামের নারীরা প্রতিরোধযোগ্য রোগে ভুগছেন: জুবাইদা রহমান পোশাকশিল্পের শীর্ষ পদে বিদেশি কর্মী, প্রশ্নে দেশীয় দক্ষতা

মনোনয়ন জমার শেষদিনে সারাদেশে ২,৫৮২ প্রার্থীর দাখিল

#
news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষদিন আজ সোমবার পর্যন্ত সারাদেশের ৩০০ আসনে মোট ২ হাজার ৫৮২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর আগে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৩ হাজার ৪০৭ জন।

সোমবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা নির্ধারিত ছিল। পরে রাত সাড়ে ৮টায় নির্বাচন কমিশন (ইসি) মোট মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়ার পরিসংখ্যান প্রকাশ করে।

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক ও কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক এ এস এম হুমায়ুন কবীর এবং এনআইডির পরিচালক (অপারেশন্স) ও সদস্য সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসির ১০টি প্রশাসনিক অঞ্চলে সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়ন গ্রহণ ও দাখিল কার্যক্রম চলেছে।

নিজস্ব প্রতিবেদক

২৯-১২-২০২৫ রাত ১১:৫০