শিরোনামঃ
সংসদে হাসনাতের বক্তব্য ও বিভিন্ন দেশের রুলিং ও সংসদীয় রীতিনীতি অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন বাংলাদেশ প্রতিদিনের নামে ভুয়া ফটোকার্ড ছড়ানোর অভিযোগ, ভাটারা থানায় জিডি মুক্তিযুদ্ধের অবস্থান স্পষ্ট করার দাবির মুখে জামায়াত ‘কোথায় দুর্নীতি হয়েছে, সব খুঁজে বের করতে হবে’ সততার মাশুল: সিন্ডিকেটের অপপ্রচারের মুখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাফরিজা শ্যামা বিনিয়োগ ও অর্থনৈতিক স্বস্তি ফেরাতে প্রথম শর্ত আইনের শাসন ফুটবলপাগল বাংলাদেশ কেন বিশ্ব ফুটবলে এত পিছিয়ে? চিকিৎসা কষ্টে থাকা কাঙালিনী সুফিয়ার দায়িত্ব নিল আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন আবাসন খাতে বিনিয়োগ কমার শঙ্কা, ক্ষতির মুখে সংশ্লিষ্ট শিল্প

লালমনিরহাট-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন আসাদুল হাবিব দুলু

#
news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে তিনি লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের কাছে তার মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা শেষে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে এবং বাংলাদেশের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি নির্বাচনের পরিবেশ পেয়েছি। এই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও আনন্দমুখর হবে বলে তিনি আশা করি।
লালমনিরহাট-৩ আসন প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি সীমান্তবর্তী এলাকা। গত ১৬ বছর ধরে এই এলাকা উন্নয়নমূলক কার্যক্রম থেকে বঞ্চিত ছিল। এখানকার মানুষের অনেক প্রত্যাশা ও আকাঙ্ক্ষা রয়েছে। নির্বাচিত হলে সেই প্রত্যাশাগুলো বাস্তবায়নের মাধ্যমে লালমনিরহাটকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করব।

মো. সাদেকুল ইসলাম, লালমনিরহাট জেলা প্রতিনিধি

২৯-১২-২০২৫ রাত ৮:৩৩