শিরোনামঃ
বসুন্ধরাবাসীর কল্যাণে নতুন অফিস, যুক্ত হচ্ছে আরও সেবা সুশীল সমাজের হঠাৎ সরব হওয়া নিয়ে যত প্রশ্ন ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ কৃষি সম্প্রসারণে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট  সাভারের কামালপুরে পরিবেশবিরোধী রিসোর্ট পরিকল্পনা: সরকারি অভিযানের মুখে পড়ার চূড়ান্ত ঝুঁকিতে বিনিয়োগ বেলার মামলায় কক্সবাজারের সড়ক নির্মাণ বন্ধ, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা স্বপ্নকেও হার মানানো বসুন্ধরা সুপার গলফ প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

হাদি হত্যার বিচার দাবিতে অবরোধ শেষে সোমবার শাহবাগে জমায়েতের ডাক ইনকিলাব মঞ্চের

#
news image

শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সারাদেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। কর্মসূচি শেষে আগামীকাল সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় শাহবাগে অবস্থান কর্মসূচিতে অংশ নিতে সারাদেশের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর দুইটার পর থেকে ঢাকার শাহবাগ মোড়ে কেন্দ্রীয়ভাবে অবরোধ শুরু করে ইনকিলাব মঞ্চ। রাত দশটার দিকে শাহবাগে কর্মসূচি শেষ করা হয়। একই সঙ্গে চট্টগ্রাম ও রংপুরসহ বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালন করা হয়। রাত আটটার দিকে সারাদেশে অবরোধ তুলে নেওয়া হয়।

রাত দশটায় শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, “আগামীকাল দুপুর ২টায় দেশের সব বিশ্ববিদ্যালয়, কওমী ও আলিয়া মাদরাসা, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং স্বাধীনতাকামী জনগণকে শাহবাগের হাদি চত্বরে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে।”

শাহবাগের কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং শাহবাগ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

নিজস্ব প্রতিবেদক

২৮-১২-২০২৫ রাত ১১:৪১