শিরোনামঃ
সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ কৃষি সম্প্রসারণে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট  সাভারের কামালপুরে পরিবেশবিরোধী রিসোর্ট পরিকল্পনা: সরকারি অভিযানের মুখে পড়ার চূড়ান্ত ঝুঁকিতে বিনিয়োগ বেলার মামলায় কক্সবাজারের সড়ক নির্মাণ বন্ধ, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা স্বপ্নকেও হার মানানো বসুন্ধরা সুপার গলফ প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন বিএনপির সঙ্গে বেঈমানি করা নেতাদের দলে ঠাঁই হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

জামায়াতসহ ৮ দলীয় জোটে যোগ দিল জাতীয় নাগরিক পার্টি

#
news image

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৮ ডিসেম্বর) রাতে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জামায়াতসহ ৮ দলীয় জোটের সঙ্গে একযোগে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনসিপি। তিনি জানান, জোটের বাইরে এনসিপির কোনো আলাদা প্রার্থী থাকবে না এবং আসনভিত্তিক প্রার্থী তালিকা সোমবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, “আমরা সবাই গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে কাজ করব। এই নির্বাচন সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন।”

এনসিপির আহ্বায়ক জানান, শুরুতে দলটি ৩০০ আসনে এককভাবে নির্বাচন করার প্রস্তুতি নিলেও সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে সেই অবস্থান থেকে সরে এসেছে। শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

২৮-১২-২০২৫ রাত ১১:২৬