শিরোনামঃ
সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ কৃষি সম্প্রসারণে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট  সাভারের কামালপুরে পরিবেশবিরোধী রিসোর্ট পরিকল্পনা: সরকারি অভিযানের মুখে পড়ার চূড়ান্ত ঝুঁকিতে বিনিয়োগ বেলার মামলায় কক্সবাজারের সড়ক নির্মাণ বন্ধ, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা স্বপ্নকেও হার মানানো বসুন্ধরা সুপার গলফ প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন বিএনপির সঙ্গে বেঈমানি করা নেতাদের দলে ঠাঁই হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

তিন দিনের কর্মসূচি ঘোষণা, আজ দেশে ফিরছেন তারেক রহমান

#
news image

যুক্তরাজ্য থেকে ১৭ বছর পর আজ বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

তার দেশে ফেরাকে কেন্দ্র করে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ বৃহস্পতিবার তারেক রহমানের দেশে ফেরার মধ্য দিয়ে কর্মসূচির প্রথম দিন শুরু হচ্ছে। আগামীকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর তিনি শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

এদিকে শনিবার (২৭ ডিসেম্বর) তারেক রহমানের আরও দুটি কর্মসূচি রয়েছে। ওই দিন জাতীয় পরিচয়পত্রের কাজ সম্পন্ন করবেন তিনি। এ জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সশরীরে যাবেন কি না, সে বিষয়ে পরে জানানো হবে।

এছাড়া শনিবার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এরপর শ্যামলীতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), পরিচিত পঙ্গু হাসপাতালে গিয়ে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের খোঁজখবর নেবেন।

নিজস্ব প্রতিবেদক

২৫-১২-২০২৫ রাত ১১:৪০