শিরোনামঃ
সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ কৃষি সম্প্রসারণে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট  সাভারের কামালপুরে পরিবেশবিরোধী রিসোর্ট পরিকল্পনা: সরকারি অভিযানের মুখে পড়ার চূড়ান্ত ঝুঁকিতে বিনিয়োগ বেলার মামলায় কক্সবাজারের সড়ক নির্মাণ বন্ধ, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা স্বপ্নকেও হার মানানো বসুন্ধরা সুপার গলফ প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন বিএনপির সঙ্গে বেঈমানি করা নেতাদের দলে ঠাঁই হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ, সিলেট বিমানবন্দরে ভিড় না করার নির্দেশ বিএনপির

#
news image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সম্ভাব্য জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে নেতাকর্মীদের জনদুর্ভোগ এড়াতে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানানো হয়েছে।

বুধবার সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমদ বলেন, তারেক রহমান এমন কোনো কর্মসূচিকে সমর্থন করেন না, যা জনভোগান্তির কারণ হয়। সে কারণেই তিনি লন্ডনে প্রবাসী নেতাকর্মীদের বিমানবন্দরে উপস্থিত হতে নিষেধ করেছেন এবং দেশে ফেরার জন্য সরকারি ছুটির দিন বেছে নিয়েছেন।

তিনি বলেন, “আমাদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শতভাগ জনদুর্ভোগ এড়ানো সম্ভব নাও হতে পারে। এজন্য আমরা আগাম ক্ষমা ও দুঃখ প্রকাশ করছি।”

এদিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সিলেট মহানগর ও জেলা নেতাকর্মীদের সিলেট বিমানবন্দরে ভিড় না করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, তারেক রহমান সিলেটে যাত্রাবিরতির পর ঢাকায় আসবেন। ঢাকাতেই নির্ধারিত কর্মসূচিতে তিনি দেশবাসীর উদ্দেশে কথা বলবেন।

বিএনপি চেয়ারপারসনের প্রধান নিরাপত্তা কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাইফুল ইসলাম জানান, দলীয় নিরাপত্তা ব্যবস্থা ও সরকারের সহযোগিতায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের আয়োজন কোনো জনসভা নয়; এটি কেবল দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়ার একটি সংক্ষিপ্ত অনুষ্ঠান।

নিজস্ব প্রতিবেদক

২৪-১২-২০২৫ রাত ১১:৩৬