শিরোনামঃ
ব্যবসায়ীদের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে থমকে যাবে নতুন বিনিয়োগ ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব কিশোর অপরাধের নতুন ঠিকানা সোশ্যাল মিডিয়া: রাশ টানবে কে? বাংলাদেশে বিশ্বকাপের অফিশিয়াল হোম ‘টি স্পোর্টস বিশ্ববাজারে টিকে থাকার চ্যালেঞ্জ: এআই প্রযুক্তির চাপ ও ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের আভাস এ কে আজাদের ইউনূসের কালো আইনে অর্থনীতির সর্বনাশ তরুণদের খেলাধুলায় ফেরাতে গাংনীতে বসুন্ধরা শুভসংঘের তিন মাসব্যাপী ফুটবল বিতরণ কর্মসূচি অধ্যাপক রীনাত ফওজিয়া ঢাবি সিনেট সদস্য নির্বাচিত বসুন্ধরা স্পোর্টস সিটির বাস্কেটবল কোর্ট পরিদর্শনে ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা

‘নির্বাচন নিজেরাই করছে’, ইসিকে এনডিএফ নেতাদের তীব্র সমালোচনা

#
news image

জাতীয় পার্টিকে (আনিস) সংলাপে না ডাকায় নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করেছেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন মঞ্জু। তিনি বলেন, “তারা নিজেরা নিজেরা নির্বাচন করছে। কী মনে করেন দেশটাকে? রাস্তাঘাটে চলবেন না?”

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এনডিএফের প্রার্থী ঘোষণা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় এনডিএফ চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদীর মৃত্যুর পর তাঁর চট্টগ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা কোনো বিচ্ছিন্ন মব সহিংসতা নয়। তিনি দাবি করেন, এসব পরিকল্পিত ঘটনা।

গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচনে অংশ নেওয়ার যুক্তি তুলে ধরে ব্যারিস্টার আনিস বলেন, “গণতন্ত্রে বিশ্বাস করি বলেই এবারও নির্লজ্জের মতো নির্বাচনে যাচ্ছি। নির্বাচন করতে চাই। সরকারকে মব বন্ধ করতে হবে।”

এদিকে, ঘোষিত প্রার্থী তালিকায় বিএনপির সাবেক এমপি শাহ মো. আবু জাফর ফরিদপুর-২, ব্যবসায়ী সোলায়মান আলম শেঠ চট্টগ্রাম-৯ এবং সাবেক এমপি সিরাজুল ইসলাম চৌধুরী ও নজরুল ইসলামসহ একাধিক পরিচিত রাজনৈতিক মুখ রয়েছেন।

এনডিএফ নেতারা বলেন, নির্বাচন সামনে রেখে বিরোধী রাজনৈতিক শক্তির ওপর হামলা ও ভয়ভীতি বন্ধ না হলে সুষ্ঠু নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।

নিজস্ব প্রতিবেদক

২৩-১২-২০২৫ রাত ১১:৩৮