শিরোনামঃ
বসুন্ধরাবাসীর কল্যাণে নতুন অফিস, যুক্ত হচ্ছে আরও সেবা সুশীল সমাজের হঠাৎ সরব হওয়া নিয়ে যত প্রশ্ন ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ কৃষি সম্প্রসারণে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট  সাভারের কামালপুরে পরিবেশবিরোধী রিসোর্ট পরিকল্পনা: সরকারি অভিযানের মুখে পড়ার চূড়ান্ত ঝুঁকিতে বিনিয়োগ বেলার মামলায় কক্সবাজারের সড়ক নির্মাণ বন্ধ, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা স্বপ্নকেও হার মানানো বসুন্ধরা সুপার গলফ প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

খলিলুর রহমানকে স্বরাষ্ট্রে চায় না বিএনপি-জামায়াত, আইজিপি বদলেও আপত্তি

#
news image

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে দেওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোর আপত্তির কারণে উপদেষ্টা পরিষদে রদবদলের আলোচনা এগোয়নি বলে জানিয়েছেন সরকারের দায়িত্বশীল সূত্র।

একাধিক বিশেষ সহকারী ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তারা সমকালকে বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়ায় ছাত্র সংগঠন ও জুলাই অভ্যুত্থানের ছাত্রনেতৃত্ব ক্ষোভ প্রকাশ করছে। এ ঘটনায় গোয়েন্দা ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি ওঠে।

তবে এক উপদেষ্টা জানান, খলিলুর রহমানকে স্বরাষ্ট্রের দায়িত্ব দেওয়ার বিরোধিতা করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। জামায়াতের এক জ্যেষ্ঠ নেতা সমকালকে বলেন, তাঁকে স্বরাষ্ট্রের দায়িত্ব দিলে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা পাওয়া কঠিন হবে, যা পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে।

এদিকে, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার পরিবর্তনের আলোচনা থাকলেও জনপ্রশাসনের আপত্তির কারণে সেটিও স্থগিত রাখা হয়েছে। নির্বাচনের আগমুহূর্তে প্রশাসনে রদবদল হলে পরিস্থিতির অবনতি হতে পারে—এমন আশঙ্কার কথা জানানো হয়েছে সরকারকে।

একনেক বৈঠকের পর অনির্ধারিত বৈঠকে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিজস্ব প্রতিবেদক

২৩-১২-২০২৫ রাত ১১:৩২