শিরোনামঃ
৯০ হাজারের বেশি গ্রামের নারীরা প্রতিরোধযোগ্য রোগে ভুগছেন: জুবাইদা রহমান পোশাকশিল্পের শীর্ষ পদে বিদেশি কর্মী, প্রশ্নে দেশীয় দক্ষতা পোশাক শ্রমিকদের বেতন বাড়ানো কেন জরুরি আইসিসিবি হেরিটেজে সুরে-স্বাদে রাজকীয় সন্ধ্যা একতা লজে’ পিকনিক ও মিলনমেলা, আনন্দে মাতলেন বাসিন্দারা জমজমাট ফাইনালে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর   রিফাইনারি নির্মাণে অনুমোদন নেই, যন্ত্রপাতি আমদানির তথ্যও দেয়নি বিপিসিকে ২০ দেশের অংশগ্রহণে আইসিসিবিতে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের পরিকল্পনা তুলে ধরলেন জুবাইদা দাম কমেনি, কমেছে ফ্ল্যাট কেনার সক্ষমতা

ভাসানী ভবনে ছাত্রদলের সাংগঠনিক সভা বিকেলে, থাকবে ঢাকা ও জেলার শাখাগুলো

#
news image

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সঙ্গে ঢাকা ও পার্শ্ববর্তী বিভিন্ন শাখার নেতাদের নিয়ে জরুরি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে রোববার বিকেল সাড়ে চারটায়।

ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর নয়াপল্টনস্থ ভাসানী ভবনের তৃতীয় তলায় এই সভা অনুষ্ঠিত হবে।

সভায় জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা, ঢাকা কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, ঢাকা মহানগর পূর্ব ও পশ্চিম, ঢাকা জেলা উত্তর ও দক্ষিণ, গাজীপুর জেলা ও মহানগর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ ও নরসিংদী জেলা শাখার ‘সুপার ফাইভ’ নেতারা উপস্থিত থাকবেন।

দলীয় সূত্র জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন প্রত্যাবর্তন উপলক্ষে সংগঠনকে আরও সুসংগঠিত করা এবং কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এই জরুরি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

২১-১২-২০২৫ রাত ১২:৪