শিরোনামঃ
চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী হামলা, ১০ সাংবাদিক আহত জামায়াত নেতার ছেলেকে রিভলবার ঠেকিয়ে বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সবার জন্য ন্যায়বিচার ও কর্মসংস্থানের বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির নির্বাচন নিরপেক্ষ না হলে প্রশ্ন উঠবে: ইসলামী আন্দোলনের আমির বিদ্যুৎ খাত দেউলিয়ার পথে: আদানি, সামিট ও এসএস পাওয়ার চুক্তিতে বিপুল আর্থিক ঝুঁকি স্ত্রী-সন্তানের মৃত্যু: আত্মহত্যা না হত্যাকাণ্ড, প্রশ্নের মুখে তদন্ত জেটিআই বাংলাদেশ দেশের নম্বর ওয়ান টপ এমপ্লয়ার হিসেবে স্বীকৃত মহিউদ্দিন খান খোকন: বাংলাদেশের পর্যটন শিল্পের এক নক্ষত্রের নাম কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অনুষ্ঠিত পিনাকল হেলথ কেয়ারে নতুন ডেন্টাল ইউনিট ও হোম স্যাম্পল কালেকশন সার্ভিস

‘খুনিদের গ্রেপ্তার না হলে ইনসাফ হবে না’—শাহবাগে তীব্র ভাষায় জাবের

#
news image

শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে দ্রুত খুনিদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।

শনিবার বিকেলে শাহবাগ মোড়ে আয়োজিত সমাবেশে তিনি বলেন, গত ১৭২ ঘণ্টায় সরকার কী পদক্ষেপ নিয়েছে, তা জনগণ জানতে চায়। ‘আমরা সরকারকে রক্ষা করার দায়িত্ব নিয়েছি ঠিকই, কিন্তু এমন দায়িত্ব নেই যে আমার ভাই খুন হয়ে যাবে, তারপরও আমরা চুপ করে থাকব,’ বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে জাবের বলেন, ‘গুলির কথা উঠলেই আপনি পেঁয়াজ-রসুনের আলাপ করেন। একজন স্বরাষ্ট্র উপদেষ্টার যে ভারিক্কি থাকা দরকার, তা কি আপনার মধ্যে আছে?’

তিনি অভিযোগ করেন, এই হত্যাকাণ্ডের পেছনে একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে। খুনি, পরিকল্পনাকারী, আশ্রয়দাতা ও সহযোগীদের সবাইকে গ্রেপ্তার না করলে দেশে ইনসাফ কায়েম হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় মিলিটারি ও সিভিল ইন্টেলিজেন্সে ‘ঘাপটি মেরে থাকা আওয়ামী সন্ত্রাসীদের’ চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান ইনকিলাব মঞ্চের এই নেতা। তিনি বলেন, ‘এরা বেঁচে থাকলে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব থাকবে না, জুলাই সফল হবে না।’

জনতার উদ্দেশে আব্দুল্লাহ আল জাবের সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো উসকানিতে পড়ে ভাঙচুর করা যাবে না। এতে দেশের স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি আরও বলেন, সামনে নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে। ‘এই পরিস্থিতিতে দেশকে স্থিতিশীল রাখতে সবাইকে শান্ত থাকতে হবে,’ বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

২০-১২-২০২৫ রাত ১১:৪৭