শিরোনামঃ
বসুন্ধরাবাসীর কল্যাণে নতুন অফিস, যুক্ত হচ্ছে আরও সেবা সুশীল সমাজের হঠাৎ সরব হওয়া নিয়ে যত প্রশ্ন ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ কৃষি সম্প্রসারণে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট  সাভারের কামালপুরে পরিবেশবিরোধী রিসোর্ট পরিকল্পনা: সরকারি অভিযানের মুখে পড়ার চূড়ান্ত ঝুঁকিতে বিনিয়োগ বেলার মামলায় কক্সবাজারের সড়ক নির্মাণ বন্ধ, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা স্বপ্নকেও হার মানানো বসুন্ধরা সুপার গলফ প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

বিবিসি–আলজাজিরা–রয়টার্সে বাংলাদেশ: হাদি হত্যার পর সহিংসতার খবর বিশ্বজুড়ে

#
news image

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশে সহিংসতা ছড়িয়ে পড়ার খবর আন্তর্জাতিক অঙ্গনে গভীরভাবে নজর কাড়ছে। বিবিসি, আলজাজিরা, রয়টার্সসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম পরিস্থিতিকে ‘গুরুতর’ বলে উল্লেখ করেছে।

বিবিসির ‘আন্দোলনের তরুণ নেতার মৃত্যুতে বাংলাদেশে সহিংসতা অব্যাহত’ শিরোনামের খবরে বলা হয়েছে, ২০২৪ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনের অন্যতম নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর সহিংস বিক্ষোভ শুরু হয়। প্রতিবেদনে দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও তুলে ধরা হয়েছে।

এ ছাড়া ভারতের এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া, পাকিস্তানের ডন ও জিও টিভির অনলাইন সংস্করণেও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলাদা খবর প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনগুলোতে হাদির মৃত্যুর পটভূমিও তুলে ধরা হয়েছে। গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে একটি মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার তাঁকে সিঙ্গাপুর নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বিশ্লেষণে বলা হয়েছে, হাদির মৃত্যুকে কেন্দ্র করে চলমান সহিংসতা ও রাজনৈতিক উত্তেজনা বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং আসন্ন নির্বাচন পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

আন্তর্জাতিক ডেস্ক

১৯-১২-২০২৫ রাত ১০:৪৭