শিরোনামঃ
বসুন্ধরাবাসীর কল্যাণে নতুন অফিস, যুক্ত হচ্ছে আরও সেবা সুশীল সমাজের হঠাৎ সরব হওয়া নিয়ে যত প্রশ্ন ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ কৃষি সম্প্রসারণে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট  সাভারের কামালপুরে পরিবেশবিরোধী রিসোর্ট পরিকল্পনা: সরকারি অভিযানের মুখে পড়ার চূড়ান্ত ঝুঁকিতে বিনিয়োগ বেলার মামলায় কক্সবাজারের সড়ক নির্মাণ বন্ধ, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা স্বপ্নকেও হার মানানো বসুন্ধরা সুপার গলফ প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

কলাপাড়ায় বিজয় দিবসে শেখ হাসিনার ছবি যুক্ত ব্যানার ঘিরে বিতর্ক

#
news image

পটুয়াখালী–৪ সংসদীয় আসনের অন্তর্গত কলাপাড়া উপজেলার ফেরিঘাট চৌমাথায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে একটি ব্যানার টানানোকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যানারটিতে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ছবি ব্যবহার করে বিজয় দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানায়, ব্যানারে কলাপাড়া উপজেলার সাবেক ছাত্রলীগ, সাবেক যুবলীগ ও বর্তমানে আওয়ামী লীগ নেতা মশিউর রহমান শিমু মিরার নাম ও ছবিও দেখা গেছে। একই ব্যানারে স্থানীয় যুবলীগ নেতা তোফায়েল আহম্মেদ রাসেলের নাম ও ছবি থাকায় কলাপাড়ার রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে। 

ব্যানারটি দেখে এলাকাবাসীর একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের মতে, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের নেতার ছবি ব্যবহার করে প্রকাশ্যে ব্যানার টানানো আইন ও শৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক।

এদিকে, ব্যানারটি কার উদ্যোগে টানানো হয়েছে এবং এর পেছনের উদ্দেশ্য কী- তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে মন্তব্য জানতে মশিউর রহমান শিমু মিরা ও তোফায়েল আহম্মেদ রাসেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

কলাপাড়া প্রতিনিধি

১৬-১২-২০২৫ রাত ১১:৪৭