শিরোনামঃ
সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ কৃষি সম্প্রসারণে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট  সাভারের কামালপুরে পরিবেশবিরোধী রিসোর্ট পরিকল্পনা: সরকারি অভিযানের মুখে পড়ার চূড়ান্ত ঝুঁকিতে বিনিয়োগ বেলার মামলায় কক্সবাজারের সড়ক নির্মাণ বন্ধ, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা স্বপ্নকেও হার মানানো বসুন্ধরা সুপার গলফ প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন বিএনপির সঙ্গে বেঈমানি করা নেতাদের দলে ঠাঁই হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে বিএনপিতে প্রাণচাঞ্চল্য, বিমানবন্দরে লাখো মানুষের সমাগমের প্রস্তুতি

#
news image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণার পর সারাদেশের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আগামী ২৫ ডিসেম্বর তাকে স্বাগত জানাতে রাজধানী ঢাকায় লাখ লাখ নেতাকর্মী ও সমর্থকের সমাগম ঘটতে পারে বলে আশা করছেন দলটির নেতারা।

শুধু ঢাকা মহানগর নয়, দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা সেদিন ঢাকায় আসার প্রস্তুতি নিচ্ছেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, “দীর্ঘ সময় পর তারেক রহমান দেশে ফিরছেন। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে স্বাগত জানাতে অংশ নেবেন।”

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবীন বলেন, “লাখ লাখ নেতাকর্মী ও সমর্থক সেদিন রাজধানীতে জড়ো হবেন। আমরা সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি।”

দলীয় সূত্র জানায়, আনুষ্ঠানিকভাবে এখনো কোনো প্রস্তুতি কমিটি গঠন না হলেও ভেতরে ভেতরে বিভিন্ন পর্যায়ে পরিকল্পনা ও সমন্বয় চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নেতাকর্মীরা তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং ঢাকায় আসার প্রস্তুতি নিচ্ছেন।

দীর্ঘদিন ধরে তারেক রহমান দেশে ফিরবেন কি না—এ নিয়ে নানা গুজব থাকলেও দল থেকে আনুষ্ঠানিক ঘোষণার পর নেতাকর্মীদের মধ্যে নতুন করে চাঙ্গাভাব ফিরে এসেছে।

ডেস্ক রিপোর্ট

১৪-১২-২০২৫ রাত ১১:৫৫