শিরোনামঃ
সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ কৃষি সম্প্রসারণে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট  সাভারের কামালপুরে পরিবেশবিরোধী রিসোর্ট পরিকল্পনা: সরকারি অভিযানের মুখে পড়ার চূড়ান্ত ঝুঁকিতে বিনিয়োগ বেলার মামলায় কক্সবাজারের সড়ক নির্মাণ বন্ধ, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা স্বপ্নকেও হার মানানো বসুন্ধরা সুপার গলফ প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন বিএনপির সঙ্গে বেঈমানি করা নেতাদের দলে ঠাঁই হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

বাংলাদেশকে মেধাহীন করার পরিকল্পনাই ছিল শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ড: মির্জা ফখরুল

#
news image

শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল বাংলাদেশকে সম্পূর্ণভাবে মেধাহীন করে দেওয়ার একটি পরিকল্পিত উদ্যোগ—এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, ‘যখন পাক হানাদার বাহিনীর পরাজয় নিশ্চিত হয়ে উঠেছিল, ঠিক তখনই তারা দোসরদের সঙ্গে যোগসাজশ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, গবেষক, কবি-সাহিত্যিক ও সাংবাদিকদের তুলে নিয়ে গিয়ে হত্যা করে।’

তিনি বলেন, ‘এই হত্যাকাণ্ডের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের আমরা হারিয়েছি। এটি ছিল একটি পরিকল্পিত গণহত্যা।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘আজকের দিনে আমরা শুধু ১৯৭১ সালের কথা নয়, ২০২৪ সালেও আমাদের সন্তানদের নির্মম হত্যার কথাও স্মরণ করছি।’

তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। একই সঙ্গে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রা রক্ষার শপথ পুনর্ব্যক্ত করা হয়েছে।

তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য যারা প্রাণ দিয়েছেন, তাদের সবার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই।’ এছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের প্রতিও শ্রদ্ধা জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক

১৪-১২-২০২৫ রাত ১১:৪৫