শিরোনামঃ
বসুন্ধরা গ্রুপের উদ্যোগে ঘরে বসে আয়ের সুযোগ পেলেন ২০ নারী আইসিসিবিতে সুপার সেল কার বাজার, ক্রেতা-বিক্রেতার সাড়ায় সময় বাড়ল বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব বসুন্ধরাবাসীর কল্যাণে নতুন অফিস, যুক্ত হচ্ছে আরও সেবা সুশীল সমাজের হঠাৎ সরব হওয়া নিয়ে যত প্রশ্ন ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ কৃষি সম্প্রসারণে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট  সাভারের কামালপুরে পরিবেশবিরোধী রিসোর্ট পরিকল্পনা: সরকারি অভিযানের মুখে পড়ার চূড়ান্ত ঝুঁকিতে বিনিয়োগ বেলার মামলায় কক্সবাজারের সড়ক নির্মাণ বন্ধ, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী

গুলিবিদ্ধ ওসমান হাদির উন্নত চিকিৎসায় রাষ্ট্রের উদ্যোগ, সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে সোমবার

#
news image

রাজধানীতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। আগামীকাল সোমবার দুপুরে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সরাসরি নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রোববার রাতে জানানো হয়। সরকার জানিয়েছে, ওসমান হাদির চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হবে এবং চিকিৎসা ব্যয়ের সম্পূর্ণ দায় রাষ্ট্র বহন করবে।

এর আগে শুক্রবার দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে চলন্ত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

সরকারি সূত্র জানায়, বিশেষজ্ঞ চিকিৎসক দলের মতে ওসমান হাদির অবস্থা আপাতত স্থিতিশীল হলেও উন্নত চিকিৎসা জরুরি। সে কারণেই দ্রুত সিঙ্গাপুরে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও ভ্রমণসংক্রান্ত সব আয়োজন সম্পন্ন করা হয়েছে।

এদিকে, ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন প্রধান উপদেষ্টা।

নিজস্ব প্রতিবেদক

১৪-১২-২০২৫ রাত ১১:৩২