শিরোনামঃ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বগুড়ায় সেলাই মেশিন বিতরণ স্বেচ্ছাসেবক দলের তৃণমূলের কর্মীদের পছন্দের তালিকায় নজরুল ইসলাম এগিয়ে বিক্রি নেই, বাড়ছে ঋণের বোঝা; সংকটে আবাসন উদ্যোক্তারা বসুন্ধরা শুভসংঘের দেওয়া সেলাই মেশিনে বদলাবে নারীর ভাগ্য চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ডুবে যাওয়ার আগে কৃষকের ধান কেটে দিল বসুন্ধরা শুভসংঘ মালয়েশিয়ায় বাজার সম্প্রসারণে দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের জোরালো উদ্যোগ শিশু মৃত্যুর ঘটনায় ইউনূস সরকারকে দায়ী করে সিপিবির আল্টিমেটাম উন্নয়নকাজের নামে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে বিপর্যস্ত ঢাকা বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল: তপশিল ঘোষণায় নির্বাচনের পথ সুগম হয়েছে

#
news image

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নির্বাচনের তপশিল ঘোষণার ভাষণ বিএনপিকে আশ্বস্ত করেছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনের তপশিল ঘোষণা হওয়ার পর তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনের তপশিল ঘোষণার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে, সরকার, রাজনৈতিক দল ও নির্বাচন কমিশন নির্বাচন আয়োজন করতে চায় এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চায়। তিনি আরও বলেন, ফেব্রুয়ারির ১২ তারিখে ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে এবং জাতীয় সংসদ ও গণভোটের তারিখ ঘোষণা করা হয়েছে।

বিএনপির মহাসচিব বলেন, আমরা মোটামুটি সন্তুষ্ট। এখন প্রধান চ্যালেঞ্জ হলো- নির্বাচনকে সুষ্ঠুভাবে আয়োজন করা। আমাদের প্রত্যাশা, নির্বাচন কমিশন অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করবে।

তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণমূলক ও উৎসবমুখর পরিবেশ তৈরি করতে সহায়তা করবে। মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রে নতুন দিগন্ত সূচিত করবে।

নিজস্ব প্রতিবেদক

১১-১২-২০২৫ রাত ১১:৪৭