শিরোনামঃ
বসুন্ধরা গ্রুপের উদ্যোগে ঘরে বসে আয়ের সুযোগ পেলেন ২০ নারী আইসিসিবিতে সুপার সেল কার বাজার, ক্রেতা-বিক্রেতার সাড়ায় সময় বাড়ল বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব বসুন্ধরাবাসীর কল্যাণে নতুন অফিস, যুক্ত হচ্ছে আরও সেবা সুশীল সমাজের হঠাৎ সরব হওয়া নিয়ে যত প্রশ্ন ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ কৃষি সম্প্রসারণে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট  সাভারের কামালপুরে পরিবেশবিরোধী রিসোর্ট পরিকল্পনা: সরকারি অভিযানের মুখে পড়ার চূড়ান্ত ঝুঁকিতে বিনিয়োগ বেলার মামলায় কক্সবাজারের সড়ক নির্মাণ বন্ধ, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী

‘ভাঙা পায়েও ভরসা নেইমার’—তিন বছরে প্রথম হ্যাটট্রিক, বদলে দিচ্ছেন সান্তোসের ভাগ্য

#
news image

নেইমারের ক্যারিয়ারের তিন বছর যেন ছিল এক অন্তহীন ইনজুরি–যুদ্ধ। শৈশবের ক্লাবে ফেরাটাও অনেকেই দেখেছিলেন আবেগের গল্প হিসেবে। কিন্তু জুভেন্তুদের বিপক্ষে বুধবার রাতে তিনি প্রমাণ করলেন—নেইমার এখনও নেইমারই।

দ্বিতীয়ার্ধের ঝড়ো ১৫ মিনিটে হ্যাটট্রিক করে ব্রাজিলিয়ান তারকা দেখিয়ে দিলেন, ফিটনেস–সমস্যা, অপারেশনের দরকার—এসবের পরও মাঠে পা রাখলে প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন তিনি।

ম্যাচের প্রথম গোলটি ছিল তার স্বাভাবিক গতির পরিচয়, দ্বিতীয়টি নিখুঁত ফিনিশিং আর তৃতীয়টি আত্মবিশ্বাসী পেনাল্টি।
ফলে সান্তোস অবনমন অঞ্চলের দুঃস্বপ্ন থেকে অনেকটাই স্বস্তিতে ফিরেছে।

নেইমারের এই ‘ফিরে আসা’ সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনায়। ভক্তরা বলছেন—“ক্লাবকে বাঁচাতে নেইমার নিজের শরীরকেও হার মানাচ্ছেন।”

২০২২ সালের পর আবার হ্যাটট্রিক—এ যেন পুনর্জাগরণের বার্তাই দিল ব্রাজিলিয়ান সুপারস্টার।

স্পোর্টস ডেস্ক

৫-১২-২০২৫ রাত ১২:২১