শিরোনামঃ
চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী হামলা, ১০ সাংবাদিক আহত জামায়াত নেতার ছেলেকে রিভলবার ঠেকিয়ে বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সবার জন্য ন্যায়বিচার ও কর্মসংস্থানের বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির নির্বাচন নিরপেক্ষ না হলে প্রশ্ন উঠবে: ইসলামী আন্দোলনের আমির বিদ্যুৎ খাত দেউলিয়ার পথে: আদানি, সামিট ও এসএস পাওয়ার চুক্তিতে বিপুল আর্থিক ঝুঁকি স্ত্রী-সন্তানের মৃত্যু: আত্মহত্যা না হত্যাকাণ্ড, প্রশ্নের মুখে তদন্ত জেটিআই বাংলাদেশ দেশের নম্বর ওয়ান টপ এমপ্লয়ার হিসেবে স্বীকৃত মহিউদ্দিন খান খোকন: বাংলাদেশের পর্যটন শিল্পের এক নক্ষত্রের নাম কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অনুষ্ঠিত পিনাকল হেলথ কেয়ারে নতুন ডেন্টাল ইউনিট ও হোম স্যাম্পল কালেকশন সার্ভিস

বিসিক উদ্যোক্তা মেলা ২০২৪ এর শুভ উদ্বোধন

#
news image

মহান ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর মতিঝিলস্থ বিসিক ভবনের আঙিনায় শুরু হয়েছে পাঁচদিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা ২০২৪। সোমবার বিকেলে মেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেছেন সঞ্জয় কুমার ভৌমিক, গ্রেড-১, চেয়ারম্যান, বিসিক। 

উদ্যোক্তা মেলার প্রধান অতিথি এবং উদ্বোধক বিসিক চেয়ারম্যান মহোদয় বিসিক ভবনে পৌঁছালে তাঁকে স্বাগত জানান জনাব মাহবুব উল্যাহ্, উপ-মহাব্যবস্থাপক, বিপণন বিভাগ, বিসিক। 

ফিতা কেটে উদ্যোক্তা মেলার দ্বার উন্মোচন করে বিসিক চেয়ারম্যান মহোদয় মেলার স্টল গুলো ঘুরে দেখেন। এ সময় তিনি মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তা এবং  কারুশিল্পীদের খোঁজ খবর নেন ও তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ড. মো. আলমগীর হোসেন, আঞ্চলিক পরিচালক, বিসিক, ঢাকা, মো. নুরুজ্জামান, উপ-মহাব্যবস্থাপক, বিসিক জেলা কার্যালয়, ঢাকা, এ কে এম ফজলুর রহমান, সহকারী প্রধান নকশাবিদ, নকশাকেন্দ্র, বিসিক এবং বিসিক আঞ্চলিক কার্যালয়, ঢাকা, বিসিক জেলা কার্যালয়, ঢাকা এবং বিসিক নকশা কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

বিসিক উদ্যোক্তা মেলা ২০২৪ আগামী ৪ এপ্রিল পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ৯  টা ৩০ থেকে রাত ৮ টা পর্যন্ত বিসিক উদ্যোক্তা মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

নিজস্ব প্রতিবেদক

২-৪-২০২৪ দুপুর ৩:৫৯