শিরোনামঃ
বসুন্ধরা গ্রুপের উদ্যোগে ঘরে বসে আয়ের সুযোগ পেলেন ২০ নারী আইসিসিবিতে সুপার সেল কার বাজার, ক্রেতা-বিক্রেতার সাড়ায় সময় বাড়ল বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব বসুন্ধরাবাসীর কল্যাণে নতুন অফিস, যুক্ত হচ্ছে আরও সেবা সুশীল সমাজের হঠাৎ সরব হওয়া নিয়ে যত প্রশ্ন ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ কৃষি সম্প্রসারণে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট  সাভারের কামালপুরে পরিবেশবিরোধী রিসোর্ট পরিকল্পনা: সরকারি অভিযানের মুখে পড়ার চূড়ান্ত ঝুঁকিতে বিনিয়োগ বেলার মামলায় কক্সবাজারের সড়ক নির্মাণ বন্ধ, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী

রোমান্স, সরল আয়োজন আর বিশেষ বিয়ার—আলবানিজ–হেইডন দম্পতির ব্যতিক্রমী বিবাহ অনুষ্ঠান

#
news image

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও তার দীর্ঘদিনের সঙ্গী জোডি হেইডনের বিয়ে ছিল ছোট পরিসর, তবে প্রতিটি মুহূর্তই ছিল বিশেষ ব্যবস্থায় সাজানো।

হেইডনের পাঁচ বছর বয়সী ভাগ্নি এলা ছিলেন ফুলকন্যা। অন্যদিকে বিয়ের আংটি বহন করে আনে প্রধানমন্ত্রীর প্রিয় কুকুর টোটো—যা অনুষ্ঠানে বাড়তি উচ্ছ্বাস যোগ করে।

অতিথিদের জন্য ছিল সিডনির ইননার ওয়েস্ট এলাকার ব্রুয়ারি Willy the Boatman–এর বিশেষ ক্যানজাত বিয়ার। অনুষ্ঠান শেষে স্টিভি ওয়ান্ডারের বিখ্যাত গান “Signed, Sealed, Delivered (I’m Yours)” বাজতে বাজতে নবদম্পতি এগিয়ে যান।

বিয়ের পোশাকে ছিল ব্যক্তিগত পছন্দের ছোঁয়া—হেইডনের গাউন ডিজাইন করেন সিডনির জনপ্রিয় ব্র্যান্ড Romance Was Born, আর আলবানিজ পরেন এমজে বেইলের ক্লাসিক স্যুট।

সরকারি ব্যস্ততা থেকে সামান্য বিরতি নিয়ে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত নবদম্পতি ঘুরবেন অস্ট্রেলিয়ার অভ্যন্তরেই।

আন্তর্জাতিক ডেস্ক

২৯-১১-২০২৫ রাত ১১:৩০