শিরোনামঃ
পোশাক শ্রমিকদের বেতন বাড়ানো কেন জরুরি আইসিসিবি হেরিটেজে সুরে-স্বাদে রাজকীয় সন্ধ্যা একতা লজে’ পিকনিক ও মিলনমেলা, আনন্দে মাতলেন বাসিন্দারা জমজমাট ফাইনালে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর   রিফাইনারি নির্মাণে অনুমোদন নেই, যন্ত্রপাতি আমদানির তথ্যও দেয়নি বিপিসিকে ২০ দেশের অংশগ্রহণে আইসিসিবিতে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের পরিকল্পনা তুলে ধরলেন জুবাইদা দাম কমেনি, কমেছে ফ্ল্যাট কেনার সক্ষমতা ১১ চালান সরবরাহে অপারগতা, জ্বালানি আমদানিতে নতুন হিসাব জলবায়ু ও টেকসই উন্নয়ন নিয়ে তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদার মতবিনিময়

নানা জটিলতায় আবার হাসপাতালে খালেদা জিয়া: চিকিৎসা নিয়ে সতর্ক নজরে বিএনপি–পরিবার

#
news image

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক জটিলতা দীর্ঘদিন ধরেই বিএনপির রাজনীতিতে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নিউমোনিয়ার কারণে এবারের হাসপাতালে ভর্তির ঘটনা সেই উদ্বেগকে আরও বাড়িয়েছে।

চিকিৎসকেরা বলছেন, বয়সজনিত দুর্বলতা, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, কিডনি ও হার্টের পূর্ববর্তী সমস্যার সঙ্গে নিউমোনিয়া যোগ হওয়ায় পরিস্থিতি জটিল হয়েছে। বিশেষজ্ঞদের মতে, যেকোনো সংক্রমণ এখন তাঁর শরীরে বহুমুখী প্রভাব ফেলে, তাই চিকিৎসা দিতে হচ্ছে অত্যন্ত সতর্কতার সঙ্গে।

চিকিৎসায় লন্ডনের বিশেষজ্ঞরাও ভার্চুয়ালি যুক্ত আছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর স্ত্রী জোবাইদা রহমান লন্ডন থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। পরিবার–আত্মীয়রা হাসপাতালেই অবস্থান করছেন।

রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, খালেদা জিয়ার স্বাস্থ্য বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলেও প্রভাব ফেলতে পারে। বারবার হাসপাতালে ভর্তি হওয়া এবং দীর্ঘমেয়াদি রোগের কারণে দলের উচ্চপর্যায়ে সিদ্ধান্ত গ্রহণেও অনিশ্চয়তা তৈরি হয়।

তবে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসা নিয়ে তারা সন্তুষ্ট এবং পরিস্থিতি নিয়ে অতিরিক্ত উৎকণ্ঠিত হওয়ার কিছু নেই।

নিজস্ব প্রতিবেদক

২৪-১১-২০২৫ রাত ১১:৫৫