শিরোনামঃ
চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী হামলা, ১০ সাংবাদিক আহত জামায়াত নেতার ছেলেকে রিভলবার ঠেকিয়ে বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সবার জন্য ন্যায়বিচার ও কর্মসংস্থানের বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির নির্বাচন নিরপেক্ষ না হলে প্রশ্ন উঠবে: ইসলামী আন্দোলনের আমির বিদ্যুৎ খাত দেউলিয়ার পথে: আদানি, সামিট ও এসএস পাওয়ার চুক্তিতে বিপুল আর্থিক ঝুঁকি স্ত্রী-সন্তানের মৃত্যু: আত্মহত্যা না হত্যাকাণ্ড, প্রশ্নের মুখে তদন্ত জেটিআই বাংলাদেশ দেশের নম্বর ওয়ান টপ এমপ্লয়ার হিসেবে স্বীকৃত মহিউদ্দিন খান খোকন: বাংলাদেশের পর্যটন শিল্পের এক নক্ষত্রের নাম কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অনুষ্ঠিত পিনাকল হেলথ কেয়ারে নতুন ডেন্টাল ইউনিট ও হোম স্যাম্পল কালেকশন সার্ভিস

ই-রিটার্ন জনপ্রিয়তা, করদাতাদের জন্য নতুন সুবিধা

#
news image

ই-রিটার্ন ব্যবস্থাকে আরও জনপ্রিয় করতে করদাতা ও প্রতিনিধিদের জন্য প্রশিক্ষণ এবং টেলিফোন সহায়তা চালু রেখেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ বছর আয়কর আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, সিএমএ ও চার্টার্ড সেক্রেটারিদের জন্যও ই-রিটার্ন প্রশিক্ষণ পরিচালনা করেছে সংস্থাটি।

এনবিআর জানায়, দেশে–বিদেশে অবস্থানরত সব বাংলাদেশি করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল এখন আগের চেয়ে সহজ হয়েছে। বিশেষ করে বিদেশে থাকা করদাতারা ereturn@etaxnbr.gov.bd–এ প্রয়োজনীয় তথ্য ই-মেইল করলেই তাদের ই-মেইলে OTP ও রেজিস্ট্রেশন লিংক পাঠানো হচ্ছে, যার মাধ্যমে রেজিস্ট্রেশন ও রিটার্ন দাখিল সম্পন্ন হচ্ছে।

ই-রিটার্ন–সংক্রান্ত যেকোনো প্রশ্ন ও সমস্যা সমাধানে এনবিআর একটি কল সেন্টারও চালু রেখেছে। কল সেন্টারের নম্বর ০৯৬৪৩৭১৭১৭১, যেখানে করদাতারা তাৎক্ষণিক সহায়তা পাচ্ছেন।

এনবিআর বলছে, ডিজিটাল ট্যাক্স ব্যবস্থার কারণে করদাতারা ঘরে বসেই রিটার্ন দাখিল করতে পারছেন এবং তাৎক্ষণিকভাবে সনদও প্রিন্ট করা সম্ভব হচ্ছে—যা রিটার্ন দাখিল প্রক্রিয়াকে আগের তুলনায় আরও সহজ করেছে।

অর্থনৈতিক প্রতিবেদক

২৪-১১-২০২৫ রাত ১২:১৩