শিরোনামঃ
চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী হামলা, ১০ সাংবাদিক আহত জামায়াত নেতার ছেলেকে রিভলবার ঠেকিয়ে বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সবার জন্য ন্যায়বিচার ও কর্মসংস্থানের বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির নির্বাচন নিরপেক্ষ না হলে প্রশ্ন উঠবে: ইসলামী আন্দোলনের আমির বিদ্যুৎ খাত দেউলিয়ার পথে: আদানি, সামিট ও এসএস পাওয়ার চুক্তিতে বিপুল আর্থিক ঝুঁকি স্ত্রী-সন্তানের মৃত্যু: আত্মহত্যা না হত্যাকাণ্ড, প্রশ্নের মুখে তদন্ত জেটিআই বাংলাদেশ দেশের নম্বর ওয়ান টপ এমপ্লয়ার হিসেবে স্বীকৃত মহিউদ্দিন খান খোকন: বাংলাদেশের পর্যটন শিল্পের এক নক্ষত্রের নাম কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অনুষ্ঠিত পিনাকল হেলথ কেয়ারে নতুন ডেন্টাল ইউনিট ও হোম স্যাম্পল কালেকশন সার্ভিস

স্বাস্থ্য কমপ্লেক্সে জামায়াত প্রার্থীর জেনারেটর প্রদান

#
news image

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা আমীর মাস্টার রুহুল আমিন ভুঁইয়া রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন জেনারেটর প্রদান করেছেন। দীর্ঘদীন বিদ্যুৎ বিভ্রাটে হাসপাতালের সেবা কার্যক্রম ব্যাহত হওয়ায় রোগীদের দুর্ভোগ কমাতে প্রতিষ্ঠানটিতে জেনারেটরটি প্রদান করা হয়।

রবিবার (২৩ নভেম্বর) বেলা ১১ টা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে তিনি জেনারেটরটি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন রায়পুর পৌর জামায়াতের আমির মাওলানা ফজলুল করিম, পৌর সেক্রেটারি আশরাফুল ইসলাম রাকিব, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারী আবুল কাশেমসহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম, চিকিৎসক, নার্স, কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জেনারেটর হস্তান্তরকালে মাস্টার রুহুল আমিন ভুঁইয়া বলেন, দীর্ঘদীন রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেনারেটর ব্যবস্থা না থাকায়, রোগীরা অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। যেহেতু, গণমানুষের কল্যাণে জামায়াতে ইসলামী সবসময় কাজ করে। তারই অংশ হিসেবে আমাদের এই ছোট্ট অনুদান। ভবিষ্যতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম বলেন, এখানে একটি জেনারেটর অত্যন্ত জরুরি ছিলো। বর্তমানে ৩টি আইপিএস দিয়ে সীমিতভাবে কাজ চললেও বিদ্যুৎ না থাকলে সেগুলো কার্যত অকার্যকর হয়ে পড়ে। বড় হাসপাতালে আইপিএস দিয়ে সব ইউনিট কাভার করাও সম্ভব নয়। তাই এই অনুদান আমাদের জন্য অনেক ভোগান্তি লাগব হবে। আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ধন্যবাদ জানাই। 

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর রায়পুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মাস্টার রুহুল আমিন ভুঁইয়া হাসপাতালের জন্য একটি জেনারেটর দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিশ্রুতির সেই ধারাবাহিকতায় তিনি আজ জেনারেটরটি প্রদান করেন।

নেয়ামত উল্যাহ, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

২৩-১১-২০২৫ রাত ১১:৫৪